রাতের শহরে অর্ধনগ্ন-রক্তাক্ত ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য - Aaj Bikel
রাতের শহরে অর্ধনগ্ন-রক্তাক্ত ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

রাতের শহরে অর্ধনগ্ন-রক্তাক্ত ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

Share This

কলকাতা: সাত সকালে বাড়ির সামনে ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতার জে কে পাল রোড এলাকায়।

বৃহস্পতিবার সকালে নিউ আলিপুর থানার অন্তগর্ত জে কে পাল রোডে একটি বাড়ির সামনে এক কলেজ ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আহতের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে নিউ আলিপুর থানার পুলিশ। আহত ইঞ্জিনিয়ারিং ছাত্রী দেবপ্রিয়ার বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেবপ্রিয়া মানসিক অবসাদে ভুগছিল কিনা সে প্রসঙ্গে তার বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিছক খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই: