গান্ধীজির আবক্ষ মূর্তি ভাঙচুর, ধৃত তিন - Aaj Bikel
গান্ধীজির আবক্ষ মূর্তি ভাঙচুর, ধৃত তিন

গান্ধীজির আবক্ষ মূর্তি ভাঙচুর, ধৃত তিন

Share This

জয়পুর: দেশজুড়ে মূর্তি ভাঙচুরের খেলা অব্যাহত| মূর্তি ভাঙচুরের খেলা এই মুহূর্তে সংক্রামক ব্যধিতে পরিণত হয়েছে| কিছুদিন আগেই উত্তর প্রদেশের এলাহাবাদ ও সিদ্ধার্থনগরে ভাঙচুর করা হয় ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকর মূর্তি| উত্তর প্রদেশের পর এবার ছোঁয়াচে রোগ পৌঁছে গেল রাজস্থানে| মঙ্গলবার রাতে রাজস্থানের রাজাসমন্দ জেলার নাথদ্বারা থানার অন্তর্গত হোলিমাঙ্গরা কলোনিতে ভেঙে ফেলা হল জাতীয় জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি| 


বুধবার সকালে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন| পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন গান্ধীজি ভক্তরা| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তের নেমে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ| পুলিশ সুপার (রাজাসমন্দ) মনোজ কুমার জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে| ধৃতদের নাম হল, কুলদীপ বাল্মিকী (২৪), অরবিন্দ বাল্মিকী (২৪) এবং অঙ্কিত গেহলট (২৩)|’ প্রসঙ্গত, ২০০৮ সালে হোলিমাঙ্গরা কলোনিতে গান্ধীজির আবক্ষ মূর্তিটি বসানো হয়েছিল|

ত্রিপুরা থেকে তামিলনাড়ু, তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গ| শুধু ত্রিপুরা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ নয়, ইতিপূর্বে উত্তর প্রদেশেও ভাঙচুর করা হয়েছে বিশিষ্ট জনদের মূর্তি| ত্রিপুরায় ভাঙচুর করা হয় লেনিনের মূর্তি, তামিলনাড়ুতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পেরিয়ারের মূর্তি, পশ্চিমবঙ্গে ভাঙচুরের চেষ্টা করা হয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি| উত্তর প্রদেশে একাধিকবার ভাঙচুর করা হয়েছে দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকর মূর্তি| এবার রাজস্থানের রাজাসমন্দ জেলায় ভাঙচুর করা হল জাতীর জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি| তবে এই প্রথম নয়, এর আগেও একবার ভাঙচুর করা হয়েছে গান্ধীজির মূর্তি|

কোন মন্তব্য নেই: