কলকাতা : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গের ‘জনক’ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জীর নামের ফলক যারা কালিমালিপ্ত করেছে, অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তাদের ডাকে আজ গান্ধী মূর্তির পাদদেশে মৌন বিক্ষোভ দেখানো হয়। উল্লেখ্য, সোমবার কলেজ স্ট্রিটে একদল ছাত্র শ্যামাপ্রসাদের নামের ফলকে কালি লাগিয়ে দেয়। এর প্রকাশ্য প্রতিবাদ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এ দিন দুপুরে মুখে কালো কাপড় বেঁধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা ময়দানে এই বিক্ষোভ দেখায়। তাদের হাতে ছিল নানা রকমের পোস্টার। পরে সংগঠনের তরফে অরবিন্দ দত্ত এ দিনের সমাবেশে বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত বড় মাপের নেতা, যাঁর জন্য বাংলা পাকিস্তানে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিল, তাঁকে অপমান করা মানে সমগ্র বাঙালি জাতিকে অপমান করা। যারা দেশনেতাকে এই অপমান করেছেন, তাদের এখনই গ্রেফতার করা হোক।”
এবিভিপি-র নেতারা বলেন, “আমরা কোন মূর্তি ভাঙ্গা বা মূর্তি কে অপমান করার পক্ষপাতি নই। শ্যামাপ্রসাদ মুখার্জী বাংলার পরিত্রাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাই ক্যাম্পাসের মধ্যে তাঁকে অপমান করা বাঙালি জাতিকে অপমান করা। কালিমালিপ্ত করা মত ঘটনা কোনও জাতীয়তাবাদী ছাত্রসংগঠন করতে পারেন না। এই ধরনের ঘটনা কোনও বামপন্থী দেশদ্রোহী বাঙালি বিরোধী সংগঠনের দ্বারাই হতে পারে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন