বিজেপিকে রুখতে রাজ্যসভা নির্বাচনেও এককাট্টা বিরোধী শক্তি - Aaj Bikel
বিজেপিকে রুখতে রাজ্যসভা নির্বাচনেও এককাট্টা বিরোধী শক্তি

বিজেপিকে রুখতে রাজ্যসভা নির্বাচনেও এককাট্টা বিরোধী শক্তি

Share This

লখনউ: রাজ্যসভার নির্বাচনকে ঘিরে উত্তরপ্রদেশে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। শুক্রবার ১০ টি আসনের জন্য ভোটগ্রহণ চলছে। তার মধ্যে উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির যা শক্তি তাতে খুব সহজেই আটটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে। অন্যদিকে সমাজবাদী পার্টির যা শক্তি রয়েছে তাতে একটি আসনে তাদের প্রার্থীও নিশ্চিত ভাবে জয়লাভ করবে। কিন্তু বিজেপি নবম প্রার্থীকে নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিজেপির লক্ষ্য রাজ্যসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ১০টি আসনের মধ্যে ৯টিতে জেতা। আর তাই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।


এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানিয়েছেন, বিজেপির ৯ জন প্রার্থীই এই নির্বাচনে জয়লাভ করবে। তার ফলে উত্তরপ্রদেশ থেকে ৯ জন বিজেপি সাংসদ রাজ্যসভায় যাবে। অন্যদিকে সমাজবাদী দলের নেতা রাম গোপাল যাদব দাবি করেছেন, কিছু সংখ্যক বিজেপি বিধায়ক আমাদের পক্ষে ভোট দেবে। অনেকটা একই কথা শোনা গেল আর এক সমাজবাদী পার্টির নেতা রাজেন্দ্র চৌধুরী গলায়। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সমাজবাদী প্রার্থী জয়া বচ্চনজি এবং বিএসপি প্রার্থী যাকে আমরা সমর্থন জানিয়েছি তারা জিতে যাবে। দলের প্রতি বীতশ্রদ্ধ কিছু বিজেপি বিধায়ক আমাদের প্রার্থীকেই ভোট দেবে। অন্যদিকে উত্তরপ্রদেশে বিজেপির জোটসঙ্গী ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভর জানিয়েছেন তারা বিজেপি প্রার্থীকেই ভোট দেবে। 

উত্তরপ্রদেশে একজন প্রার্থীকে জেতাতে দরকার ৩৭ জন বিধায়কের ভোট। সেখানে উত্তরপ্রদেশে ৩০০-র বেশি বিধানসভা আসন বিজেপির রয়েছে ফলে ৮ জন প্রার্থীকে জেতাতে তাদের কোনও অসুবিধা হবে না। পাশপাশি সমাজবাদী পার্টি যা আসন রয়েছে তাতে একজনকে তারা রাজ্যসভায় পাঠাতে পারবেন। কিন্তু বিএসপির প্রার্থীকে জেতাতে গেলে দরকার সমাজবাদী পার্টির ভোট, কংগ্রেসের সাতজন বিধায়কের সমর্থন, এবং অজিত সিংয়ের দলের সমর্থন।

কোন মন্তব্য নেই: