জাল পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেফতার ৯ - Aaj Bikel
জাল পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেফতার ৯

জাল পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেফতার ৯

Share This

কলকাতা : জাল পাসপোর্ট বানানোর অভিযোগে ৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । এদের গ্রেফতার করা হয়েছে কলকাতা ও বর্ধমান থেকে । ধৃতদের মধ্যে ২ জন বাংলাদেশিও আছে ।

কিছুদিন আগে কলকাতা পুলিশের গোয়েন্দারা জানতে পারেন, ‘শেংগেন ভিসা’ নিয়ে বাংলাদেশ থেকে আসা বহু যুবক যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে । খবর পেয়েই গোয়েন্দারা তদন্ত শুরু করেন । জানা যায়, বেশ কিছু বাংলাদেশি যুবক টুরিস্ট ভিসা নিয়ে আসে কলকাতায় । এখানেই একটি চক্রের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ হয় বর্ধমান এবং কলকাতার কয়েকজনের সঙ্গে । তারাই ওই বাংলাদেশিদের জাল পরিচয়পত্র করে দেয় । তারই ভিত্তিতে তৈরি হয় জাল পাসপোর্ট । সেই পাসপোর্ট নিয়েই গত আট মাসে ‘শেংগেন ভিসা’ পেয়ে বিদেশে যায় বেশ কিছু বাংলাদেশি ।

 ২ বাংলাদেশি মানিক হাসান ওরফে রমজান শেখ এবং মহিরুদ্দিন মোল্লা ওরফে আজিজকে প্রথমে গ্রেফতার করে পুলিশ । তাদের জেরা করে কাদের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, তা জানার চেষ্টা করে পুলিশ । তাদের কাছ থেকে এই ঘটনায় চক্রের পাঁচ মাথার খোঁজ পায় পুলিশ । শেষ পর্যন্ত পুলিশ শেখ জাহাঙ্গির, সঞ্জয় প্রসাদ, মহম্মদ নাসিরুল্লাহ, শেখ সফিকুল্লাহ ও ওয়াসিমকে গ্রেফতার করে । ধৃতদের জেরা করে জানা গেছে ,তারা চাকরির জন্যই ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে । কিন্তু ওই বাংলাদেশিরা নিজেদের দেশ থেকে ভিসা পাচ্ছে না বলেই জাল কাগজপত্র নিয়ে কলকাতা থেকে যাচ্ছে বিদেশে । জাল নথি দিয়ে বিদেশে জঙ্গিদের পাচারের ক্ষেত্রেও এরা জড়িত থাকতে পারে বলেই মনে করছে পুলিশ । এই চক্রটি কতজন বাংলাদেশিকে ইউরোপে পাঠিয়েছে । বিদেশে যাওয়ার পর তারা কী কাজ করছে, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।

কোন মন্তব্য নেই: