পরকীয়ায় মত্ত শিক্ষক! স্ত্রীর গোয়েন্দাগিরিতে শিক্ষকের পর্দা ফাঁস - Aaj Bikel
পরকীয়ায় মত্ত শিক্ষক! স্ত্রীর গোয়েন্দাগিরিতে শিক্ষকের পর্দা ফাঁস

পরকীয়ায় মত্ত শিক্ষক! স্ত্রীর গোয়েন্দাগিরিতে শিক্ষকের পর্দা ফাঁস

Share This

 

বালুরঘাট: অপরের স্ত্রীকে নিয়ে পালাতে গিয়ে রেল স্টেশনে হাতেনাতে পাকড়াও শিক্ষক। শিক্ষকের প্রথম পক্ষের স্ত্রীর গোয়েন্দাগিরির সৌজন্যে পুলিশের জালে ধরা পড়েন শিক্ষক ও তার নতুন বান্ধবী৷ শিক্ষকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শিক্ষক সহ মহিলাকে আটক করেছে পুলিশ৷ যদিও, পরে মহিলাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ধৃত ওই শিক্ষকের নাম বিক্রমজিৎ বিশ্বাস৷ বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। ভাড়া নিয়ে থাকতেন বুনিয়াদপুরে৷ কুমারগঞ্জ থানার দাশুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অবৈধ সম্পর্কের ঘটনা সামনে এসেছে বলেই খবর। এদিকে ঘটনায় এলাকাবাসীরা ওই শিক্ষকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটির পর ওই শিক্ষক বংশীহারীর বুনিয়াদপুর এলাকার বাসিন্দা এক বিবাহিতা মহিলাকে মল্লিকপুর স্টেশনে নিয়ে যায়। উদ্দেশ্য  ছিল, মহিলাকে নিয়ে কলকাতা পালিয়ে যাওয়ার। এদিকে ওই মহিলার স্বামীর কাছে এই খবরটি চলে যায়। খবর যায় শিক্ষকের স্ত্রীর কাছেও৷ এরপরেই স্টেশনে অপেক্ষারত শিক্ষক ও মহিলাকে ধরে দাশুল স্কুল চত্বরে নিয়ে আসা হয়। 

ক্ষুব্ধ জনতার পক্ষ থেকে দেওয়া হয় গণপিটুনি। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার পুলিশ৷ পুলিশ গিয়ে ওই দু'জনকে আটক করে  থানায় নিয়ে যায়। যদিও পরে ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। এবিষয়ে কুমারগঞ্জ থানার ওসি পার্থ ঝাঁ জানান, অভিযোগের ভিত্তিতে এক শিক্ষক আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে আইনানুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই: