কলকাতা : পড়ুয়াদের ডাকটিকিটে আগ্রহ বাড়াতে কেন্দ্রীয় সরকার বৃত্তি দিচ্ছে। মঙ্গলবার এ রকম ৪০ ছাত্তছাত্রীকে কলকাতায় এক অনুষ্ঠানে দেওয়া হল ‘দীনদয়াল স্পর্শ যোজনা’ বৃত্তি। এই সঙ্গে এ দিন প্রকাশিত হয় সদ্যপ্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিং স্মরণে ‘স্পেশাল ডে কভার’।
ডাকটিকিট নিছক একটা সংগ্রহের বিষয় নয়। জ্ঞান আহরণ ও গবেষণাও চলতে পারে ডাকটিকিট নিয়ে। এ দিন অনুষ্ঠানে কৃতি ছেলেমেয়েদের ‘দীনদয়াল স্পর্শ যোজনা’-র স্বীকৃতি জানাতে গিয়ে চিফ মাস্টার জেনারেল (বেঙ্গল সার্কল) অরুন্ধতী ঘোষ এ কথা জানিয়ে বলেন, “এই হবির মাধ্যমে ছেলেমেয়েরা নানাভাবে ঋদ্ধ হয়।” এ কারণেই প্রতিযোগিতার পর নিষ্ঠাবান অংশগ্রহণকারীদের বাছাই করে গত বছর ৩ নভেম্বর দিল্লিতে শুরু হয় এই বৃত্তি দেওয়ার কাজ। মাথাপিছু এককালীন ৬ হাজার টাকা করে দেওয়া হয় এই বৃত্তি। যাদের ফিলাটেলি ডিপোজিট অ্যাকাউন্ট আছে, তারাই এতে অংশ নিতে পারে।
বেঙ্গল সার্কল অর্থাৎ পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামানে ‘দীনদয়াল স্পর্শ যোজনা’-র এই মেধা সন্ধানের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৮৩ জন। তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ৪০ জনকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন