বলিউডে কামব্যাক করতে চলেছেন উর্মিলা মাতন্ডকর - Aaj Bikel
বলিউডে কামব্যাক করতে চলেছেন উর্মিলা মাতন্ডকর

বলিউডে কামব্যাক করতে চলেছেন উর্মিলা মাতন্ডকর

Share This


মুম্বই   : দশ বছর পর বলিউডে কামব্যাক করতে চলেছেন রঙ্গিলা গার্ল উর্মিলা মাতন্ডকর৷ ইরফান খানের পরবর্তী ছবি ‘ব্ল্যাকমেলে’ একটি আইটেম গানে নাচের দৃশ্যে তাঁকে দেখা যাবে।

২৩ মার্চ শুক্রবার সেই গানের ঝলক দেখতে পাওয়া যাবে৷ দীর্ঘ প্রতিক্ষার পর ফের তাদের স্বপ্নের নায়িকা কামব্যাক করায় খুশি ভক্তমহল। মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, করিশ্মা কাপুর, কাজল, রানি মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের মাঝেও তিনি তাঁর প্রতিটি ছবিটিতেই দেখিয়েছেন তাঁর নাচের অসামান্য দক্ষতা । একসময় তাঁকে বলিউডের ডান্স কুইনও বলা হত৷ শিশু শিল্পী হিসাবে বলিউডে পা রাখেন উর্মিলা৷ একের পর এক হিট সিনেমায় বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি ৷শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে টাইটেল ট্র্যাকে মাত্র কয়েক সেকেন্ডের নাচের দৃশ্যেই শেষ বার তাঁকে দেখা যায় ।

কোন মন্তব্য নেই: