সরকারি আবাসন থেকে উদ্ধার প্রাণীসম্পদ বিকাশ দফতরের আধিকারিকের মৃতদেহ - Aaj Bikel
সরকারি আবাসন থেকে উদ্ধার প্রাণীসম্পদ বিকাশ দফতরের আধিকারিকের মৃতদেহ

সরকারি আবাসন থেকে উদ্ধার প্রাণীসম্পদ বিকাশ দফতরের আধিকারিকের মৃতদেহ

Share This


কলকাতা   : বেলগাছিয়ায় সরকারি আবাসন থেকে প্রাণীসম্পদ বিকাশ দফতরের এক আধিকারিকের মৃতদেহ উদ্ধার করল উল্টোডাঙা থানার পুলিশ । বৃহস্পতিবার সকালে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার হয়। ওই আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, বেলগাছিয়ার সরকারি আবাসনে একাই থাকতেন ওই সরকারি কর্তা। ওই ব্যক্তির মেয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী। বারবার বাবাকে ফোন করেও না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই আধিকারিকের দেহ উদ্ধার করে পুলিশ। এদিনই দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে পাওয়া গেছে খাবারের প্লেট, ছড়িয়ে রাখা পোশাক উদ্ধার করেছে পুলিশ। তাঁর ফোনও চার্জ দেওয়া অবস্থায় ছিল। মৃত্যুর সঠিক কারন জানতে উল্টোডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই: