নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে গত দু’বছরে একজন কৃষকও আত্মহত্যা করেনি। সংসদে লিখিতভাবে একথা জানিয়ে দিল কেন্দ্র। চণ্ডীগড়, আন্দামান নিকোবর, দিল্লির মতো কয়েকটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং উত্তরে নাগাল্যান্ড বাদ দিলে গোটা দেশে কমবেশি প্রায় প্রতিটি রাজ্যেই কৃষক আত্মহত্যার তথ্য সামনে এসেছে।
কিন্তু পশ্চিমবঙ্গ সেখানে গর্ব করার মতো অবস্থায় রয়েছে। এখানে একজন কৃষকও আত্মহত্যা করেনি বলে সংসদে জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী রাধামোহন সিং। উল্লেখযোগ্য বিষয় হল, সংসদে লিখিত জবাবে মোদি সরকার যে রিপোর্ট পেশ করেছে সেখানে সবার শীর্ষে রয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র। রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ও। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতেও কৃষক আত্মহত্যা করেছে। তাও সংখ্যাটি কম নয়। ২০১৫ সালে গুজরাতে ৩০১ জন কৃষক আত্মহত্যা করেছেন। ২০১৬ সালে তা বেড়ে হয়েছে ৪০৮টি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন