SSC-র জট কাটাতে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের - Aaj Bikel
SSC-র জট কাটাতে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের

SSC-র জট কাটাতে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের

Share This

আজ বিকেল: অব্যাহত জটিলতা৷ শিক্ষক নিয়োগ মামলায় বিভ্রান্তিও চরমে৷ সরকারি ‘উদাসীনতা’ ও ১০৪টি মামলার গেরোয় আপাতত হিমঘরে শিক্ষক নিয়োগর ভবিষ্যত৷ পরিস্থিতি যা, তাতে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগের বরফ গলানো কঠিন৷ শিক্ষক নিয়োগের দাবিতে দফায় দফায়  আন্দোলন-বিক্ষোভ কর্মসূচির পর অবশেষে শিক্ষক নিয়োগ সমস্যা মেটাতে তৎপরতা শুরু করল কমিশন৷ 

আরও পড়ুন- ৬২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় রেলের

আরও পড়ুন- মমতার এক কোটি কর্মসংস্থানে মোদীর শিলমোহর

শিক্ষা ও  চাকরির  খবরের সমস্ত আপডেট জানতে  ফেসবুক পেজ লাইক করুন৷

 

SSC-তে শিক্ষকপদে প্রচুর আসন ফাঁকা৷ হাইকোর্টে চলছে অন্তত ১০৪টি মামলা৷ দ্রুত এই মামলাগুলি নিষ্পত্তির আর্জি  জানিয়ে স্কুল সার্ভিস কমিশন নবম-দশমের প্যানেল প্রকাশ করতে চায়ছে কমিশন৷ একই সঙ্গে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়াও শেষ করার আর্জি জানিয়ে আজ, বুধবার হাইকোর্টে আর্জি জানাতে পারে কমিশন৷ দীর্ঘদিন পর আজ, হাইকোর্টে উঠছে SSC সংক্রান্ত বেশ কিছু মামলা৷ 

আরও পড়ুন- ‘রাজ্যে বেকার এবার ভাড়া করে আনতে হবে’

সূত্রের খবর, আদালতে মামলা ওঠার পর কমিশনের তরফে হাইকোর্টে শিক্ষক নিয়োগের সমস্ত মামলা একত্রিত করার আর্জি জানাতে পারে৷ ফলে, নিয়োগ সংক্রান্ত সব মামলা একটি মামলার মধ্যে আনা সম্ভব হবে সময় বাঁচবে আদালতের৷তবে, এই মুহূর্তে শিক্ষক নিয়োগের জট যে পরিস্থিতিতে রয়েছে, তাতে সব মামলা এক করাও জটিল৷

আরও পড়ুন- উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা


২০১৬ সালের পরীক্ষায় উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগে বসেছিলেন প্রায় ২ লক্ষ ২১ হাজার প্রার্থী। শূন্যপদের সংখ্যা ছিল ১৩ হাজারের আশপাশে। কিন্তু ফলপ্রকাশ হয়ে গেলেও নিয়োগ থমকে রয়েছে মামলার জটে৷ কর্মরত শিক্ষকরা এই পরীক্ষা দিতে পারবেন কি না, তা নিয়ে দায়ের হয় একটি মামলা৷ শর্তসাপেক্ষে ফলপ্রকাশের অনুমতি দিলেও চূড়ান্ত রায় না বেরানো পর্যন্ত নিয়োগের উপর নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে। ফলে, চরম সমস্যায় পড়েছেন চাকরি প্রার্থীদের একাংশ৷





আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি  

আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ 






আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ

আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা 
















পড়ুন- শহরের রাজপথ স্তব্ধ করে আজ শেষ লড়াইয়ে রাজ্যের কয়েক হাজার চাকরি প্রার্থী

কোন মন্তব্য নেই: