কলকাতা: সপ্তাহান্তে ফিরল শীতের আমেজ৷ উত্তুরে হাওয়ার জেরে স্বাভাবিকের নীচে পারদ৷ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। আজ শনিবারও থাকবে শীতের আমেজ৷ রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা বলে শুক্রবার জানাল আবহাওয়া দফতর৷ বঙ্গোপসাগরে ফের বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে৷ র ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে৷ তবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদদের অভিমত৷
আরও পড়ুন- কর্মসংস্থানের হিসেবে প্রথম ১০-এর তালিকায় নাম নেই বাংলার! কোথায় গেল ‘৮১ লক্ষ চাকরি’?
আজ শনিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। শুক্রবারও কলকাতার আকাশ ছিল পরিস্কার৷ আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন, ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ বাতাসে অপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৬০ শতাংশ৷ সর্বনিম্ন ৪৬শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন