শিক্ষক নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনের ডাক - Aaj Bikel
শিক্ষক নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনের ডাক

শিক্ষক নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনের ডাক

Share This

আজ বিকেল: আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রাথমিকে শিক্ষক নিয়োগ না হাওয়ার প্রতিবাদে এবার আমরণ  অনশনের ডাক দিলেন ২০০৯-১০ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ আগামী রবিবার এই আমরণ অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷  

শিক্ষা ও  চাকরির  খবরের সমস্ত আপডেট জানতে  ফেসবুক পেজ লাইক করুন৷

 

 
অভিযোগ, ২০০৯ সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদে বিজ্ঞপ্তি জারি হয়৷ ২০১০ সালে রাজ্যের সমস্ত জেলার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেলেও চার জেলার মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় নিয়োগ হয়নি৷ ২০১২ সালে টেট পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগে রাজ্য সরকার ওই পরীক্ষা বাতিল করে। কিছু পরীক্ষার্থীর মামলার জেরে ২০১৪ সালে হাওড়া জেলার চূড়ান্ত তালিকা ঘোষণা ও নিয়োগ সম্পূর্ণ হয়৷ ২০১৪ সালে মালদহ জেলায় নতুন করে পরীক্ষা নেওয়া হয়৷ লিখিত পরীক্ষার ফলাফল ও ইন্টার্ভিউ শেষ হয়ে  হত ১১ জুন ২০১৫ সালে৷ প্যানেলও পর্ষদে অনুমোদিত হয় বলে খবর৷ কিন্তু মালদহ ও দুই পরগনায় নিয়োগ থমকে যায়।

আরও পড়ুন- কর্মসংস্থানের হিসেবে প্রথম ১০-এর তালিকায় নাম নেই বাংলার! কোথায় গেল ‘৮১ লক্ষ চাকরি’? 


গতবছর ৭ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ ১৪ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেন৷ কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও মালদহ জেলার ডিপিএসসি চেয়ারম্যান আশিস কুণ্ডু আদালতের নির্দেশ মানেননি বলে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযোগ৷

আরও পড়ুন- ১ লক্ষ ৫২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল 

চলতি বছরের শুরুতেই ২৫ জানুয়ারি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে নতুন করে আদালত অবমাননার মামলা দায় করেন চাকরিপ্রার্থীরা৷ মালদহ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডুর বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয় বলে জানান চাকরিপ্রার্থীরা৷ হাইকোর্টের নির্দেশে পুরানো যোগ্যতা তালিকা অনুসারে সংসদকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়৷ হাইকোর্টের দেওয়া ১৪দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সরকারের নিয়োগ সংক্রান্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

আরও পড়ুন- রেলে’র গ্রুপ ডি পদে আবেদন বাতিল হাওয়ার সম্ভাবনা রুখবেন কীভাবে?  

আদালতের নির্দেশ ও সরকার পক্ষের চূড়ান্ত উদাসীনতা ও বঞ্চনার অভিযোগ তুলে মালদহ জেলা প্রাইমারি ২০০৯-১০ এর চাকুরিপ্রার্থীরা আমরণ অনশনে বসছেন আগামী রবিবার৷ এদিন সন্ধ্যা ৬টা থেকে মালদহ বৃন্দাবন ময়দানের পাশে গান্ধী মূর্তির পাদদেশে এই আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- রাজ্যে ৭২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা! সঙ্গে ১৮% বেতন বৃদ্ধির প্রস্তাব
আরও পড়ুন- উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা
আরও পড়ুন- চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক
আরও পড়ুন- চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক 
আরও পড়ুন- স্কুলে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না: শিক্ষামন্ত্রী




আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী 
আরও পড়ুন- বেতন বৃদ্ধির পরিবর্তে উল্টে কমতে পারে বেতন! মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফাঁপরে নবান্ন
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী 
আরও পড়ুন- বেতন বৃদ্ধির পরিবর্তে উল্টে কমতে পারে বেতন! মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফাঁপরে রাজ্য
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকে যুগান্তকারী পরিবর্তন আনল শিক্ষা সংসদ  
আরও পড়ুন- শিক্ষা দফতর রেখে কী লাভ? না পারলে বন্ধ রাখুন! টেট মামলায় মন্তব্য ক্ষুব্ধ 
আরও পড়ুন- পাঁচটি কারণে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীরা  
আরও পড়ুন- দুটি ডিগ্রি কোর্স কি একসঙ্গে করা যায়? কী বলছে নতুন নিয়ম?  
আরও পড়ুন- যে পাঁচটি কারণে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীরা  
আরও পড়ুন- বিনামূল্যের টেস্ট পেপার নিতে এত অনীহা কেন?  
পড়ুন- SSC-র নিয়োগ সমস্যা মেটাতে রাজ্যপালের হস্তক্ষেপ, নতুন স্বপ্নের দিন গোনা শুরু  
পড়ুন- ফের ‘প্রতারণা’! পঞ্চায়েতের আগে রাজ্যকে বেকায়দায় ফেলে ঘুরে দাঁড়ানোর শপথ 
পড়ুন- SSC চাকরি প্রার্থীদের পায়ের শব্দে কাঁপল শহর কলকাতার রাজপথ (ভিডিও) 

কোন মন্তব্য নেই: