ঝাড়্গ্রাম : মাওবাদীদের নাম করে তিন লক্ষ টাকার দাবি জানিয়ে প্রাণ নাশের হুমকি দিল চার তৃণমূল কর্মীকে। শুক্রবার সকালে ওই চার তৃণমূল কর্মীর বাড়়িতে মাওবাদীদের নাম করে তাদের বাড়ীর দরজার সামনে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে ওই চিঠিগুলি স্থানীয় বিনপুর থানায় জামা দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে। এই ঘটনা ঘটেছে বেলপাহাড়ির এড়গোদা এলাকায়। এড়গোদা অঞ্চেলের তিনজন তৃণমূলের বুথ কর্মী এবং একজন ব্লক কমিটির সদস্যর বাড়িতে হুমকি চিঠি গুলি পাঠানো হয়েছে। ওই চিঠিতে দু থেকে তিন লক্ষ টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে প্রান নাশের হুমকি এবং পুলিশকে জানালে পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সাদা কাগজে কালো কালিতে হাতে লেখা চিঠে গুলি দেওয়া হয়েছে তৃণমূল কর্মী মানস মাহাতো, চৈতন মাহাতো,স্বপন মাহাতো এবং গৌড়া মাহাতোর নামে।
স্বপন বাবু তৃণমূল ব্লক কমিটির সদস্য এবং এড়গোদা বুথের সহ সভাপতি। এই চার জনের বাড়ির দরজার সামনে রাখা হয়েছিল। এদিন সকাল হতেই সকলের নজরে আসে।
এড়গোদা অঞ্চল যুব তৃণমূলের সভাপতি বিজয় নন্দী এবং এড়গোদা অঞ্চল তৃণমূল সভাপতি বিকাশ মাহাতো বলেন “ জঙ্গলমহলে মাওবাদী বলে কিছু নেই। বিজেপি এলাকায় সন্ত্রাস তৈরি করতে চাইছে। আগামী রবিবার আমাদের এলাকায় একটি মিছিল আছে তার আগে মানুষজন যাতে মিছিলে না আসতে পারে তার জন্য এই হুমকি চিঠি দেয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। চিঠি গুলি বিনপুর থানায় জমা দেওয়া হয়েছে।”এড়গোদার মানস মাহাতো বলেন “ সকালে দেখি দরজার সামনে চিঠি ইট চাপা দিয়ে রাখা আছে। ওই চিঠিতে পরিবারের সবাইকে খুনের হুমকি দেওয়া হয়েছে। আমি ভয় পাইনি। কারন এই এলাকায় মাওবাদী বলে কিছু নেই।
আমরা মা মাটি মানুষের সরকারের দল করি। তবে পরিবারের স্ত্রী,সন্তানরা ভয় পেয়েছে।” চৈতন মাহাতো বলেন “ ভয়ের কোন ব্যাপার নেই। বিরোধীদের কাজ। আমি বৃহস্পতিবার রাতে উঠেছিলাম তখনই দেখতে পাই চিঠি ইট চাপা দিয়ে রাখা আছে। ”এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সধারণ সম্পাদক,বেলপাহিড়র পর্যবেক্ষক উজ্বল দত্ত বেলেন “ এড়গোদা অঞ্চলের আমাদের নেতা ,কর্মীদের বাড়িতে হুমকি চিঠি দেওয়া হয়েছে। আমরা দলীয়ভাবে খোঁজখবর নিচ্ছি প্রকৃত করা এই কাজ করেছে।স্থানীয় নেতৃত্ব থানায় জানিয়েছে বিষয়টি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন