কলকাতা: কলকাতার বাইপাসে ডিভাইডারে গাড়ির ধাক্কা। আহত ৫। আহতের মধ্যে বেশিরভাগই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ঘটনাস্থলে পুলিশ। উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে শিবপুর থেকে একটি গাড়িতে রাজারহাটে পরীক্ষা দিতে যাচ্ছিলেন ওই চারজন পড়ুয়া। ইএম বাইপাসে মেট্রোপলিটনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। মারাত্মক জখম হন সায়ন্তন এবং আরও ৩ পড়ুয়া ও গাড়ির চালক। সকলকে প্রথমে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন