কলকাতা: দুষ্কৃতিদের ছোড়া গুলিতে আহত এক টেক্সিচালক। ঘটনাটি শনিবার গভীর রাত ১২ নাগাদ এন্টালি থানার অন্তগর্ত মতিঝিলে ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি ওইদিন এলাকার ত্রাস ও কুখ্যাত দুষ্কৃতি টিপু তার সঙ্গীদের নিয়ে এলাকায় চড়াও হয়। ব্যাপক বোমাবাজি করতে থাকে দুষ্কৃতি টিপু ও তার সঙ্গীরা।
এই ঘটনার প্রতিবাদ করে মহম্মদ আরজু নামে এক টেক্সি চালক। শুরু হয় বচসা। তারপর মহম্মদ আরজু দিকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতির দল। এরপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় টিপু ও তার সঙ্গীরা। স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত এবং রক্তাক্ত মহম্মদ আরজুকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। হাসপাতাল তরফ থেকে জানানো হয়েছে আহত মহম্মদ আরজুর অবস্থা এখন স্থিতিশীল।
ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। শুরু হয় তদন্ত। ঘটনাস্থল থেকে একটি না ফাটা বোমা উদ্ধার করে পুলিশ। পরে বোম্ব স্কোয়্যাড এসে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রসঙ্গত চলতি বছরের একাধিকবার দুষ্কৃতিদের দৌরাত্ম্যতে লক্ষ্য করা গিয়েছে এন্টালি থানা এলাকায়। তার ফলে প্রশ্নের মুখে পড়েছে এলাকার নিরাপত্তা। স্থানীয় থানার বিরুদ্ধে এই বিষয়ে একাধিক রয়েছে এলাকাবাসী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন