হাফলং : অসমের প্রাক্তন মন্ত্রী, কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা ডিমা হাসাও জেলা কংগ্রেসের অভিভাবক গোবিন্দচন্দ্র লাংথাসার জীবনাবসান ঘটেছে। শুক্রবার রাত ১:৫০ মিনিটে গুয়াহাটির বেসরকারি হাসপাতাল ডাউনটাউন হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা লাংথাসা।
ছয়বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ৮৬ বছরের বর্ষীয়ান কংগ্রেস নেতা গোবিন্দচন্দ্র লাংথাসা গত রবিবার গুয়াহাটির বাড়িতে চেয়ার থেকে মাটিতে পড়ে যান। স্ট্রোকে আক্রান্ত হয়েই চেয়ার থেকে সংজ্ঞা হারিয়ে পড়ে গলে সঙ্গে সঙ্গে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতাকে ডাউন টাউন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত চারদিন থেকে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন