গুয়াহাটি : ঘড়ির কাটায় ঠিক ১০টা বেজে ২০ মিনিট। ‘অ্যাডভান্টেজ আসাম’ শীর্ষক বিশ্ব বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে বিশেষ বিমানে গুয়াহাটির আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছেন সপার্ষদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুলের তোড়া, গামোছা ইত্যাদি নিয়ে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রমুখ।
বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে তাঁরা গিয়ে উপস্থিত হবেন মূল অনুষ্ঠান স্থল সরুসজাই স্টেডিয়ামে। ইতিমধ্যে এসে গেছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান পত্নী-পুত্র সহ মুকেশ আম্বানি। এসে গেছেন রতন টাটাও। সাড়ে ১১টায় সম্মলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন