অসম বিধানসভা : গৌরীপুরে দুই ব্লকে ৩২৮ লক্ষ টাকা আবণ্টন দেওয়া হয়েছে - Aaj Bikel
অসম বিধানসভা : গৌরীপুরে দুই ব্লকে ৩২৮ লক্ষ টাকা আবণ্টন দেওয়া হয়েছে

অসম বিধানসভা : গৌরীপুরে দুই ব্লকে ৩২৮ লক্ষ টাকা আবণ্টন দেওয়া হয়েছে

Share This

গুয়াহাটি  : অসম বিধানসভার ষষ্ঠ দিনের বাজেট অধিবেশেনর কার্যসূচি বিধায়ক নিজানুর রহমানের উত্থাপিত প্রশ্নের মাধ্যমে শুরু হয়। ধুবড়ি জেলার ২৪ নম্বর গৌরীপুর বিধানসভা নির্বাচন এলাকার দেবীতল এবং রূপসী উন্নয়ন ব্লকের জন্য ২২০১৬-১৭ অর্থবর্ষে স্পেশাল অ্যাসিসিটেন্স প্রকল্পের জন্য বিটিসি থেকে মোট কত টাকা আবণ্টন দেওয়া হয়েছে এর বলে কোন কোন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং কোন খাতে কত টাকা ধার্য করা হয়েছে বলে জানতে চান নিজানুর রহমান।

নিজানুর রহমানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দলে সদনকে জানান, ধুবড়ি জেলার ২৪ নম্বর গৌরীপুর বিধানসভা এলাকার অন্তর্গত দেবীতলা এবং রূপসী উন্নয়ন খণ্ডে ২০১৬-১৭ অর্থবর্ষে স্পেশাল অ্যাসিসিটেন্স প্রকল্পের জন্য দেবীতলা ও রূপসী ব্লকে বিটিসি থেকে ১৬৪ লক্ষ করে মোট ৩২৮ লক্ষ টাকা আবণ্টন দেওয়া হয়েছিল। কত টাকা ব্যয়সাপেক্ষে কোন কোন প্রকল্প বাস্তবায়িত হয়েছে লিখিতভাবে তারও বিবরণ দিয়েছেন মন্ত্রী। তাছাড়া এই সব প্রকল্প রূপায়নের কাজে বরাতপ্রাপ্ত ঠিকাদার এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের নামের লিখিত তালিকাও সদনে জমা করেছেন মন্ত্রী নবকুমার দলে।

কোন মন্তব্য নেই: