অশালীন শব্দ প্রয়োগ করে বিতর্কে মানেকা গান্ধী - Aaj Bikel
অশালীন শব্দ প্রয়োগ করে বিতর্কে মানেকা গান্ধী

অশালীন শব্দ প্রয়োগ করে বিতর্কে মানেকা গান্ধী

Share This

উত্তরপ্রদেশে এক বৈঠকে গিয়ে মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী মানেকা গান্ধী। নিজের লোকসভা কেন্দ্র পিলভিটে আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠক চলাকালীন দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের খাদ্যশস্য বণ্টনের দায়িত্বে থাকা এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পান মানেকা গান্ধী। এরপরেই ওই আধিকারিককে এনিয়ে প্রশ্ন করেন তিনি। প্রকাশ্যে আসা একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, ঘুষ নেওয়ার জন্য ওই আধিকারিককে তিরস্কার করছেন মানেকা গান্ধী। সেই সময়ে ওই আধিকারিকের বিরুদ্ধে অশালীন শব্দও প্রয়োগ করেন তিনি। যা নিয়ে শুরু হয় বিতর্ক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানেকা গান্ধী জানান, কোনওরকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না। ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্তেরও দাবি তোলেন তিনি।

কোন মন্তব্য নেই: