কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পাচ্ছেন ভারতীয় ছয় পড়ুয়া - Aaj Bikel
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পাচ্ছেন ভারতীয় ছয় পড়ুয়া

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পাচ্ছেন ভারতীয় ছয় পড়ুয়া

Share This

গেটস কেমব্রিজ স্কলারশিপের জন্য আমেরিকা থেকে সুযোগ পাওয়া ৩৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ছ’জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এর মধ্যে দু’জন মহিলা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সারা বিশ্ব থেকেই কৃতী স্নাতক ছাত্রছাত্রীরা এই বৃত্তি (বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ২১ কোটি মার্কিন ডলার) পাওয়ার জন্য আবেদন করেন। বিশ্বের অন্যান্য দেশের থেকে যে ছাত্রছাত্রীরা এই বৃত্তি পাচ্ছেন, তাঁদের নাম এপ্রিল মাসে ঘোষণা করা হবে। ভারতীয় বংশোদ্ভূত ছ’জন মার্কিন ছাত্রের নাম হল— নিল দাভে, অয়ন মণ্ডল, প্রণয় নাদেল্লা, ভাইথিস ভেলাজাহান, কামিয়া ভারাগুর এবং মনিকা কুল্লার।

কোন মন্তব্য নেই: