সড়ক, সেতু সম্পর্কে বিধানসভায় পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য - Aaj Bikel
সড়ক, সেতু সম্পর্কে বিধানসভায় পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য

সড়ক, সেতু সম্পর্কে বিধানসভায় পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য

Share This


গুয়াহাটি  : চতুৰ্দশ অসম বিধানসভায় বাজেট অধিবেশনের আজ শুক্রবার চতুৰ্থ দিনের কাৰ্যসূচিতে সড়ক, সেতু, পূর্ত ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর চৰ্চা হয়েছে। আজকের অধিবেশনে বেশ কয়েকজন বিধায়ক তাঁদের নিজের নিজের এলাকার সড়ক ব্যবস্থা সম্পর্কে পূর্তমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তথ্য-সহ সকলের জবাবি ভাষণ দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

গোলাঘাট জেলার সরুপথার বিধানসভা নির্বাচন এলাকার অন্তৰ্গত টেঙানি গ্রামপঞ্চায়েতের বহু গ্রামের জনসাধারণের সুবিধার প্রতি লক্ষ্য রেখে নামবর বনাঞ্চলের মধ্যস্থান আলিশিঙা অঞ্চলে পাতা সেতু নিৰ্মাণ সম্পর্কিত প্ৰশ্ন উত্থাপন করেন বিধায়িক রোজলিনা তিৰ্কি। তার উত্তর দিতে গিয়ে পূর্তমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য বলেন, সংশ্লিষ্ট এলাকায় সেতু তৈরি হলে সরুপথারের পাশাপাশি এর পার্শ্ববর্তী বহু অঞ্চলের জনতা উপকৃত হবেন। কিন্তু ওই অঞ্চলে পাকা সেতু তৈরি সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রকল্প হাতে নেওয়া হয়নি। তবে অদূর ভবিষ্যতে তহবিল সংগ্রহ করে উপযুক্ত প্রকল্পের মধ্যমে ওখানে সেতু তৈরি করতে তাঁর মন্ত্রক যত্নশীল হবে। মন্ত্ৰী আরও বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর পাঁচ বছরের মধ্যে এক হাজারটি কাঠের সেতুকে পাকা করার লক্ষ্য স্থির করা হয়েছে। এ বছর দুশোটি এ ধরনের সেতু পাকা করা হবে।

একইভাবে দক্ষিণ শালমারার বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরীর প্ৰশ্নের উত্তরে পূর্তমন্ত্ৰী সংশ্লিষ্ট এলাকায় প্ৰস্তাবিত টিপকাই নদীর ওপর ফুলকাটারি পাকা সেতু এবং জিঞ্জিরাম নদীর ওপর ধেনেরকুটি পাকা সেতু দুটি তৈরির ব্যাপারে এখন পর্যন্ত কোনও প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানান।

নলবাড়ি শহর তথা নলবাড়ি নির্বাচন এলাকায় পূর্ত সড়ক, গৃহ এবং জাতীয় সড়কের ভূমি ইত্যাদি বিষয়ে জানতে চান বিধায়ক অশোক শৰ্মা। পাশপাশি তাঁর এলাকায় বেশ কিছু এলাকা জবরদখল হয়েছে বলে মন্ত্রীকে অবগত করার পাশাপাশি গোপালবাজারে পূর্ত বিভাগের কাৰ্যালয়ে আধিকারিক ও কৰ্মচারীরা নিরাপদে এবং নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন সে সুবিধা নেই বলে জানান বিধায়ক শর্মা।

উত্তরে পূর্তমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য বলেন, পূর্ত (সড়ক) বিভাগের অধীনে ২৬ বিঘা তিন কাঠা ১০ লেসা, পূর্ত (গৃহ) বিভাগের অধীনে তিন বিঘা তিন কাঠা ১৩ লেসা এবং পূর্ত (জাতীয় সড়ক) বিভাগের অধীনস্থ সাত বিঘা দুই কঠা আট লেসা ভূমি রয়েছে। নলবাড়ি শহরে অবস্থিত বিভাগের অধীনস্থ পরিদৰ্শন বাংলো-সহ কাৰ্যালয়গুলো যে দুরবস্থার সম্মুখীন হয়েছে সে কথা স্বীকার করে গুলির পুনঃসংস্কারের প্ৰয়োজন বলে জানান মন্ত্রী।

বিধায়ক মামুন ইমদাদুল হক চৌধুরীর উত্থাপিত প্ৰশ্নের উত্তরে লখিমপুরের লালুক থেকে বঙালমারা বাজার এবং বিহপুরিয়া হয়ে নারায়ণপুর পর্যন্ত রাজ্য জাতীয় সড়ককে কেন্দ্ৰীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্ৰক ইতিমধ্যে জাতীয় সড়ক হিসেবে ঘোষণা করতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রী। কেবল তা-ই নয়, এর বিস্তৃত প্ৰকল্প প্ৰতিবেদন (ডিপিআর) প্ৰস্তুত করতে পরামৰ্শদাতা নিয়োগ করা হয়েছে বলে জানান পূর্তমন্ত্রী শুক্লবৈদ্য।

কোন মন্তব্য নেই: