আগরতলা : রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন চিত্রাভিনেত্রী তথা বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। রাজ্য সফরে তিনি বিজেপি-র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেবের হয়ে তাঁর নির্বাচনী ক্ষেত্র বনমালিপুরে রোড শো করবেন।
এছাড়া কমলাসাগর ও বিশালগড় বিধানসভা ক্ষেত্রে বিজয় সংকল্প রথযাত্রায় শামিল হবেন তিনি। চড়িলাম স্কুল মাঠে এক জনসভায়ও ভাষণ দেবেন রূপা। সন্ধ্যায় বিমানে তাঁর কলকাতায় ফেরার কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন