বাসের ভিতর থেকে উদ্ধার চালকের রক্তাক্ত দেহ - Aaj Bikel
বাসের ভিতর থেকে উদ্ধার চালকের রক্তাক্ত দেহ

বাসের ভিতর থেকে উদ্ধার চালকের রক্তাক্ত দেহ

Share This

বেলঘরিয়া : পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসের ভিতর থেকে উদ্ধার হল বাসচালকের রক্তাক্ত দেহ| চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসুদেবপুরে| মৃত বাস চালকের নাম হল, মন্টু দাস (৪৫)| পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন রাতে পার্কিংয়ে বাস দাঁড় করিয়ে, রাতে বাসেই ঘুমোতেন মন্টু বাবু| সোমবার রাতেও বাসে ঘুমিয়ে ছিলেন তিনি| কিন্তু, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, বাসের ভিতরে একটি বালতির মধ্যে মুখ ঢোকানো অবস্থায় পড়ে আছেন মন্টু দাস| শরীরের নিম্নাংশ রক্তে ভেসে যাচ্ছে| কী ভাবে মৃত্যু হল মন্টুবাবুর, তা তদন্ত করে দেখছে পুলিশ|

পুলিশ সূত্রের খবর, বেলঘরিয়া থেকে যাদবপুরগামী কে-৮ রুটে একটি বেসরকারি বাসের চালক ছিলেন মন্টু দাস| তাঁর বাড়ি নদিয়া জেলার রানাঘাট এলাকায়| সারা দিন বাস চালানোর পর রাতে বাসের ভিতরেই ঘুমোতেন তিনি| সোমবার রাতেও বাসে ঘুমিয়ে ছিলেন মন্টু দাস| কিন্তু, মঙ্গলবার সকালে বাসের ভিতর থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত-নিথর দেহ| মৃতদেহ ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর মার্গে পাঠানো হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রাক্কালে মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব নয়|

কোন মন্তব্য নেই: