জেটলির বাজেটে দাম বাড়ছে মোবাইল ফোন ও টেলিভিশনের, দাম কমছে কাজু বাদামের - Aaj Bikel
জেটলির বাজেটে দাম বাড়ছে মোবাইল ফোন ও টেলিভিশনের, দাম কমছে কাজু বাদামের

জেটলির বাজেটে দাম বাড়ছে মোবাইল ফোন ও টেলিভিশনের, দাম কমছে কাজু বাদামের

Share This


নয়াদিল্লি : নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে দাম বাড়ল মোবাইল ফোনের| একই সঙ্গে দাম বাড়ছে টেলিভিশনের| তবে, দাম কমছে কাজু বাদামের| বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছেন, মোবাইল ফোন, মোবাইল ফোনের কিছু যন্ত্রাংশের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে| একই হারে টেলিভিশনের কিছু যন্ত্রাংশের আমদানি শুল্কও বাড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী| যদিও অর্থমন্ত্রীর দাবি, আমদানি শুল্ক বৃদ্ধির ফলে দেশে মোবাইল এবং টেলিভিশনের উত্পাদন বাড়বে|

‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও চাঙ্গা করতে এবং কর্মসংস্থান সৃষ্টির আশায় মোবাইল ফোনের উপর কাস্টমস ডিউটি ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হল জেটলির বাজেটে| জেটলির বাজেট ঘোষণার পরই সস্তা হল পেট্রোল এবং ডিজেল| এক ধাক্কায় লিটার পিছু ২ টাকা কমে গেল পেট্রোল এবং ডিজেলের দাম| এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটার পিছু ৭৩.৭৪ টাকা| আর ডিজেলের দাম দাঁড়াল ৬৪.৭৮ টাকা| আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণেই পেট্রোল এবং ডিজেলের উপরে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার|

পেট্রোল এবং ডিজেল ছাড়াও জেটলির বাজেটে দাম কমেছে কাজু বাদাম, সোলার প্যানেল ও প্রবীণদের বিমার খরচ| তবে, নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে দাম বাড়ছে, সুইমিং পুলের সরঞ্জাম, ট্রাইসাইকেল, স্কুটার, গাড়ি, মোটরবাইক, সোনা, রুপো, হীরে, সানস্ক্রিন, সানট্যান, ম্যানিকিওর, পেডিকিওরের জিনিসপত্র, শেভিং-এর জিনিসপত্র, দাঁত পরিষ্কারের সুতো, টয়লেট স্প্রে, ম্যাট্রেস, ক্রীড়া সামগ্রী, মোবাইল ফোন, টেলিভিশন, ইলেকটিসিটি ব্রিল মোবাইল বিল, ক্রেডিট কার্ডে কেনাকাটা, গ্রহরত্ন, খেলনা, সানগ্লাস, সিগারেটের লাইটার, মোমবাতি, অলিভ অয়েল, বাদাম তেল, ডিওডোরেন্ট, ইমিটেশন গয়না, ঘড়ি, সিল্কের কাপড়, স্মার্ট ওয়াচ, ল্যাম্প, মাজন, সব্জি এবং ফ্রুট জুস|

কোন মন্তব্য নেই: