কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক, প্রান্তিক মানুষদের জন্য, প্রতিক্রিয়া বিজেপির - Aaj Bikel
কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক, প্রান্তিক মানুষদের জন্য, প্রতিক্রিয়া বিজেপির

কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক, প্রান্তিক মানুষদের জন্য, প্রতিক্রিয়া বিজেপির

Share This


নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট বৃহস্পতিবার পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবারের বাজেট অনেক বেশি দেশের প্রান্তিক মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে। বিশেষ জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, পরিবেশে, তপশীলি জাতি এবং উপজাতির উন্নয়নের উপর ।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এটি একটি বৃহদ বাজেট। যেখানে গরিব, কৃষক এবং আদিবাসীদের জন্য অনেক ঘোষণা করা হয়েছে। বিশ্বের আর্থিক শক্তি হিসেবে ভারতের অবস্থানকে আরও বেশি শক্তিশালী করল এই বাজেট।

কেন্দ্রীয়মন্ত্রী এম জে আকবর জানিয়েছেন, ১ঘন্টা ৪৫মিনিটের বক্তৃতায়। ১ ঘন্টা ধার্য করা ছিল গরিবদের জন্য। এটি অবশ্যই ঐতিহাসিক ঘটনায়। বিরোধীরা খুব বেশি নেতিবাচক হয়ে পড়েছে।
বাজেট প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দেশের গরিব, গ্রাম এবং কৃষক, বয়স্কদের কথা মাথায় রেখে উন্নতমানের যোজনা রয়েছে বাজেটে। এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। শুভেচ্ছা জানাই অর্থমন্ত্রীকেও।

এই বাজেট পেশকে ঐতিহাসিক আখ্যা দিয়ে কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গডকরি বলেন দেশের ১০ কোটি পরিবারের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা একটি বিশাল উদ্যোগ।

এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেভেগোউডা বলেন, অর্থমন্ত্রী কৃষকদের অবস্থার উন্নতির জন্য চেষ্টা করেছেন। কিন্তু কৃষকদের এবং গ্রামীণ মানুষদের সমস্যা অনেক বেশি। বাজেটে যে দাওয়াই দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়।

কোন মন্তব্য নেই: