বেলুড় : চলতি মাসের ৫ তারিখ বিষাক্ত গ্যাসের গন্ধে হাওড়ার বেলুড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ৫০ জনেরও বেশি মানুষ| তাঁদের মধ্যে ৩৮ জনকে ভর্তি করা হয়েছিল হাওড়ার জয়সওয়াল হাসপাতালে| বাকিদের ভর্তি করা হয়েছিল শ্রমজীবী হাসপাতাল ও সত্যবালা আইডি হাসপাতালে| সুস্থ হয়ে প্রত্যেকেই বাড়ি ফিরেছেন| তবে, তাঁদের মধ্যে একজনের আর বাড়ি ফেরা হল না| টানা ৮ দিন হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর প্রাণ হারালেন শানু পাণ্ডে (৫৮) নামে এক পৌঢ়া| মঙ্গলবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর|
গত ৫ ফেব্রুয়ারি সকালে, ঘুসুড়ির বজরংবলি এলাকায়, পুরনো লোহার জিনিসের কারবার করা এক ব্যবসায়ী চারটি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন| সিলিন্ডার ভেঙে ছাঁট লোহা বার করার চেষ্টা করতেই ভিতরে থাকা গ্যাস ছড়াতে শুরু করে| প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন জন| খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল| গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করতে নিয়ে যাওয়া হয় হাওড়ার বেলুড়ের জগন্নাথ ঘাটে| জেসিবি মেশিনে তুলে খোলা অবস্থাতেই সিলিন্ডারগুলি নিয়ে যাওয়ার সময় গ্যাস ছড়াতে থাকে|
এর ফলে বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ বোধ করতে থাকেন আরও বেশ কয়েকজন| গ্যাসের গন্ধে মাথা ঘোরানো, বমি করার প্রবণতা দেখা দেয় অধিকাংশ মানুষের মধ্যে| গ্যাস সিলিন্ডার নিয়ে গঙ্গার জলে ফেলতেই আতঙ্ক আরও বাড়ে| গ্যাস সিলিন্ডার গঙ্গার জলে ফেলা মাত্রই জল হলুদ হয়ে যায়|
বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছিলেন ৫০ জনেরও বেশি মানুষ| তাঁদের মধ্যে ৩৮ জনকে ভর্তি করা হয়েছিল হাওড়ার জয়সওয়াল হাসপাতালে| বাকিদের ভর্তি করা হয়েছিল শ্রমজীবী হাসপাতাল ও সত্যবালা আইডি হাসপাতালে| সুস্থ হয়ে প্রত্যেকেই বাড়ি ফিরলেও, প্রাণ হারালেন শানু পাণ্ডে (৫৮) নামে এক পৌ়ঢ়া| মঙ্গলবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন