নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মরণে কলকাতা ও দিল্লিতে তৈরি করা হবে সংগ্রহশালা : মহেশ শর্মা - Aaj Bikel
নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মরণে কলকাতা ও দিল্লিতে তৈরি করা হবে সংগ্রহশালা : মহেশ শর্মা

নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মরণে কলকাতা ও দিল্লিতে তৈরি করা হবে সংগ্রহশালা : মহেশ শর্মা

Share This

নয়াদিল্লি : কিংবদন্তী স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মৃতির উদ্দেশ্যে রাজধানী দিল্লি এবং কলকাতায় সংগ্রহশালা তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের দাবি দিল্লিতে এবং কলকাতায় একটি করে সংগ্রহশালা তৈরি করা হবে। এই বিষয়ে কেন্দ্রী সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, প্রশাসন সিদ্ধান্ত নিয়েছ দিল্লি এবং কলকাতায় নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্য নিবেদিত সংগ্রহশালা তৈরি করা হবে। বাংলার এই স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যাতে সাধারণ মানুষ জানতে পারে তাই এই সংগ্রহশালা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগ্রহশালাটি আকারে বৃহদ হবে। দিল্লিতে সংগ্রহশালাটি তৈরি করার জন্য জমি দরকার। আর এই বিষয়ে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে কথা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার অফ আর্টসের সংলগ্ন ২৪ একর জায়গার মধ্যে সংগ্রহশালাটি তৈরি করা যায় কিনা । কলকাতার ক্ষেত্রে সংগ্রহশালাটি পুরনো ন্যাশনাল লাইব্রেরি চত্বরে তৈরি করার পরিকল্পনা র‍য়েছে।

নেতাজী সুভাষচন্দ্র বসু ছাড়াও ভারতের বন্দেমাতারম রচিয়তা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের নানান দিক তুলে ধরা হবে বলেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা জানান। সংগ্রহশালায় রক্ষিত থাকবে বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র। তিন বিশ্বখ্যাত বাঙ্গালি ছাড়াও জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিকও তুলে ধরা হবে।

অন্যদিকে কেন্দ্রী সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা বলেন, অযোধ্যায় রামের সংগ্রহশালা তৈরি করা হবে। গোরখপুরের প্রাচীন ইতিহাস নিয়ে গোরখপুরেই সংগ্রহশালা তৈরি করা হবে। এছাড়াও এলাহাবাদে মহাকুম্ভের সংগ্রহশালা নির্মাণ করা হবে। এই প্রকল্পগুলির কাজ শুরু হয়ে গিয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই: