রাজ্যে বাস পরিষেবার জন্য ভলভো ও মার্সিডিস সমঝোতা চুক্তিতে সই করেছে, বিধানসভায় মন্ত্রী - Aaj Bikel
রাজ্যে বাস পরিষেবার জন্য ভলভো ও মার্সিডিস সমঝোতা চুক্তিতে সই করেছে, বিধানসভায় মন্ত্রী

রাজ্যে বাস পরিষেবার জন্য ভলভো ও মার্সিডিস সমঝোতা চুক্তিতে সই করেছে, বিধানসভায় মন্ত্রী

Share This


গুয়াহাটি  : চতুৰ্দশ অসম বিধানসভার বাজেট অধিবেশনের আজ বুধবার দ্বিতীয় দিনের কাৰ্যসূচিতে পরিবহণ, উদ্যোগ ও বাণিজ্য, নিয়োগ এবং শিল্পোন্নয়ন, কর্মসংস্থান, কয়লার চোরাকারবার, জাতীয় নাগরিকপঞ্জি নবায়ন, ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর চৰ্চা হয়েছে।

অসম রাজ্যিক সড়ক পরিবহণ নিগমের অধীনে চলাচলকারী সরকারি বাস বা নিগমের অধীনে চলাচলকারী বেসরকারি বাস এবং এ থেকে রাজস্ব সংক্রান্ত বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন বিধায়ক পবিন্দ্ৰ ডেকা। এর উত্তরে পরিবহণমন্ত্ৰী বলেন, অসম রাজ্য সড়ক পরিবহণ নিগমের অধীনে রাজ্যে দৈনিক ৬৪৭টি বাস চলাচল করছে। এছাড়া নিগমের অধীনে বেসরকারি ১,৮৭২টি বাস রেজিস্টার্ড হলেও এদের মধ্যে চলছে ১,৩০৯টি বাস। নিগমের বাস পরিষেবা থেকে দৈনিক ২১.৯১ লক্ষ টাকা রোজগার হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, নিগমের অধীনস্থ বাস এবং এর অধীনে চলাচলকারী বাসগুলি থেকে ২০১৭ সালের এপ্ৰিল থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৬৬ কোটি ০৫ লক্ষ ৮৫ হাজার টাকা রাজস্ব সংগ্ৰহ হয়েছে। মন্ত্রী জানান, অসম রাজ্য সড়ক পরিবহণ নিগমের অধীনে বৰ্তমান ২০০টি বাস অচল হয়ে পড়ে রয়েছে। তবে গুলির মেরামতিও চলছে বলে জানান তিনি।

অন্যদিকে সদ্যসমাপ্ত অ্যাডভান্টেজ আসাম শীর্ষক বিশ্ব বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে পরিবহণ নিগমে বিনিয়োগের প্ৰস্তাব এসেছে বলে জানান বিভাগীয় মন্ত্রী পাটোয়ারি। তিনি বলেন, রাজ্যে বাস পরিষেবার জন্য ইতিমধ্যে ভলভো এবং মার্সিডিস-এর মতো কোম্পানি সমঝোতা চুক্তিতে সই করেছে। এবং কানাডার স্ক্যানিয়া নামের এক কোম্পানিও গুয়াহাটির রূপনগরে পরিবহণ নিগমের মালিকানাধীন জমিতে পঞ্চতারকা হোটেল-সহ বহুমুখী প্ৰকল্প স্থাপনের প্ৰস্তাব রাজ্য সরকারের কাছে রখেছ।

কোন মন্তব্য নেই: