‘বেকারত্ব নিয়ে শুধু চেঁচালেই হবে না!’ ‘বিদায়ী’ ভাষণে মোদী - Aaj Bikel
‘বেকারত্ব নিয়ে শুধু চেঁচালেই হবে না!’ ‘বিদায়ী’ ভাষণে মোদী

‘বেকারত্ব নিয়ে শুধু চেঁচালেই হবে না!’ ‘বিদায়ী’ ভাষণে মোদী

Share This

 

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আদা-জল খেয়ে মাঠে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ, সংসদে বাজেট অধিবেশনে জবাবি ভাষণে দেশের কর্মসংস্থান সহ এক গুচ্ছ ইস্যুতে মুখ খোলেন মোদী৷

শিক্ষা ও  চাকরির  খবরের সমস্ত আপডেট জানতে  ফেসবুক পেজ লাইক করুন৷

বিরোধীদের তীব্র হট্টগোলের মাঝেই লোকসভায় মোদীর ভাষণ, ‘‘বেকারত্ব নিয়ে শুধু চেঁচালেই হবে না৷ দেশের নিরিখে বিচার করতে হবে৷পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ১ কোটি চাকরির দাবি করা হয়েছে৷ ওই রাজ্যগুলিতে তো এনডিএ সরকারে নেই৷ তাহলে কি সেই দাবিও খারিজ করবেন আপনারা?’’

আরও পড়ুন- মমতার এক কোটি কর্মসংস্থানে মোদীর শিলমোহর


এদিন তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতির ভাষণ কোনও দল ঠিক করে না৷ বিরোধিতার জন্য বিরোধিতা অনুচিত৷ রাষ্ট্রপতির ভাষণের সম্মান করুন৷’’ দেশভাগ প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে মোদীর মন্তব্য, ‘‘দেশভাগের জন্য দায়ী কংগ্রেস৷ ভোটের লোভে দেশ ভাগ করেছেন৷ দেশকে টুকরো করার রাজনীতি বন্ধ করুন৷ বিভাজনের রাজনীতি বন্ধ করুন৷ দেশভাগের ফল আজও ভুগতে হচ্ছে৷ সর্দার বল্লবভাই পটেল প্রধানমন্ত্রী হলে আজ দেশভাগ হত না৷’’ বলেন, ‘‘নেহেরুর জায়গায় পটেল প্রধানমন্ত্রী হলে কাশ্মীরের একাংশ পেত না পাকিস্তান৷ রাজ্যে ৩৫৬ ধারা জারির রেকর্ড কংগ্রেসের৷ বিভিন্ন রাজ্য সরকারকে উৎখাত করেছেন৷ কংগ্রেসে গণতন্ত্র নেই৷ আমার কণ্ঠরোধ করা যাবে না৷’’

আরও পড়ুন- ৬২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় রেলের


বলেন, ‘‘শুধু ঘোষণা নয়, আমরা কাজ করি৷ প্রতিদিন ২২ কিমি হাইওয়ে তৈরি হচ্ছে৷ ৩ বছরে ১ লক্ষ ২০ হাজার কিমি রাস্তা হয়েছে৷ ৪৩২০ শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও ৩ বছরে ২১০০ কিমি রেলপথ হয়েছে৷ কংগ্রেস শুধু কৃতিত্ব চায়৷ পূর্বতন সরকারের প্রশংসা করে না৷ লালকেল্লা থেকে আমি প্রশংসা করেছি৷ আমরা অন্যের কাজেরও প্রশংসা করি৷ কিন্তু, কংগ্রেস তা করে না৷’’

আরও পড়ুন- SSC-র জট কাটাতে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের

দেশের উন্নয় প্রসঙ্গে মোদীর মন্তব্য, ‘‘আরমা ৩ কোটি যুবককে ঋণ দিয়েছি৷ প্রযুক্তির সাহায্য নিয়ে কাজ করছে কেন্দ্র৷ ১০৪টি উপগ্রহ পাঠানো হয়েছে৷ উন্নত প্রযুক্তিতে কাজে গতি এসেছে৷ প্রযুক্তির ফলে কাজে স্বচ্ছতা এসেছে৷ ১১৫ কোটির বেশি আধার তৈরি হয়েছে৷ বৈজ্ঞানিকভাবে আধার এনেছি আমরা৷ তখনই আপনারা বিরোধিতা শুরু করলেন৷এখন সরাসরি ব্যাংকের টাকা যাচ্ছে৷ আগে নেতাদের পকেটে যেত টাকা৷ ছোট শহরে বিমান পরিষেবা চালু হয়েছে৷ ৯০০ বিমানের অর্ডার দেওয়া হয়েছে৷ ৪ কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়েছে৷ এখনও দেশের ২০% পরিবারে বিদ্যুৎ নেই৷ কৃষকদের নিয়ে রাজনীতি করা হচ্ছে৷ একাধিক দল রাজনীতি করছে৷ কৃষকদের সুবিধায় বাঁশ চাষে ছাড় দিয়েছি৷ কৃষকদের জন্য হেলথ কার্ড করেছি৷ দুধ উৎপাদন বেড়েছে৷ ২২ হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ৷ আগে গ্যাসের সংযোগ পেতে সমস্যা হত৷ এমপি-দের দরজায়-দরজায় ঘুরতে হত৷ এখন বাড়ি-বাড়ি গিয়ে গ্যাসের সংযোগ৷ উজ্বলা যোজনায় গ্যাসের সংযোগ৷ মধ্যবিত্তদের বাদ দিয়ে বাজেট হয়নি৷ বাজেটে প্রবীণদের জন্য বিশেষ ছাড়৷ গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়েছে৷ বাজেটে ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা হয়েছে৷ মধ্যবিত্তদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা৷ ভাল পরিকল্পনা থাকতেই পারে৷ সেটা বলুন, আলোচনায় বসতে রাজি৷’’ 

জিএসটি প্রসঙ্গে মোদীর দাবি, ‘‘আমরাই গুড গভর্নেন্স চালু করেছি৷ আগে আবেদন করলেই ঋণ মিলত৷ ঋণ পরিশোধের ক্ষমতা দেখা হত না৷ ঋণখেলাপির দায় আগের সরকারের৷ দেশবাসীকে তার হিসেব দিতে হবে৷ আমরাই ব্যাঙ্কিং সিস্টেমকে শক্তি দিয়েছি৷ কংগ্রেস সরকার দুর্নীতির সঙ্গে আপোস করে৷ কমনওয়েলথ গেমসে দুর্নীতি আজও মনে আছে৷ নয়া ভারতের স্বপ্ন দেখি আমরা৷’’ সব শেষে এদিন উল্লেখযোগ্যা ভাবে মোদী বলেন, ‘‘যা পরিস্থিতি এটাই আমার বিদায়ী ভাষণ নয়তো?’’

আরও পড়ুন- উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা
আরও পড়ুন- ‘রাজ্যে বেকার এবার ভাড়া করে আনতে হবে’

আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কমিশন
আরও পড়ুন- শিক্ষক প্রশিক্ষণে পর্ষদের জরুরি বিজ্ঞপ্তি, ২৩ জেলায় নির্দেশ
আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা 
আরও পড়ুন- আচমকা নিয়োগ প্রক্রিয়া বাতিলের ঘোষণা, বিপাকে ২৫ লক্ষ আবেদনকারী 
আরও পড়ুন-   টেট পরীক্ষার দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদের  
আরও পড়ুন- পরীক্ষায় বিভ্রাট! ফেসবুক লাইভে ছাত্রীর চাঞ্চল্যকর অভিযোগ  
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে SSC-র বরফ গলার আদৌও কি কোনও সম্ভাবনা  
আরও পড়ুন- রাজ্যে ২০ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান হবে: মমতা 
আরও পড়ুন- টেট উত্তীর্ণ ১০হাজার শিক্ষককে নিয়ে বিপাকে সরকার 
আরও পড়ুন- ৮১ লক্ষ চাকরি দিয়েছি, ভবিষ্যতে আরও চাকরি দেব: মমতা  
আরও পড়ুন- টেট আবেদনের শেষ সুযোগ পর্ষদের, কীভাবে করবেন ভুল সংশোধন?
আরও পড়ুন- শিক্ষার অধিকারে কেন্দ্রের উদারনীতি! সিঁদুরে মেঘ দেখছে রাজ্য 
আরও পড়ুন- আন্দোলন করলে ‘না ঘর কা, না ঘাট কা’ বানিয়ে দেব: মমতা
আরও পড়ুন- ৮১ লক্ষ চাকরি দিয়েছি, ভবিষ্যতে আরও চাকরি দেব: মমতা
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী 
আরও পড়ুন- বেতন বৃদ্ধির পরিবর্তে উল্টে কমতে পারে বেতন! মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফাঁপরে নবান্ন
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী 
আরও পড়ুন- বেতন বৃদ্ধির পরিবর্তে উল্টে কমতে পারে বেতন! মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফাঁপরে রাজ্য
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকে যুগান্তকারী পরিবর্তন আনল শিক্ষা সংসদ  
আরও পড়ুন- শিক্ষা দফতর রেখে কী লাভ? না পারলে বন্ধ রাখুন! টেট মামলায় মন্তব্য ক্ষুব্ধ
আরও পড়ুন- পাঁচটি কারণে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীরা  
আরও পড়ুন- দুটি ডিগ্রি কোর্স কি একসঙ্গে করা যায়? কী বলছে নতুন নিয়ম?  
আরও পড়ুন- যে পাঁচটি কারণে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীরা  
আরও পড়ুন- বিনামূল্যের টেস্ট পেপার নিতে এত অনীহা কেন?  
পড়ুন- SSC-র নিয়োগ সমস্যা মেটাতে রাজ্যপালের হস্তক্ষেপ, নতুন স্বপ্নের দিন গোনা শুরু  
পড়ুন- ফের ‘প্রতারণা’! পঞ্চায়েতের আগে রাজ্যকে বেকায়দায় ফেলে ঘুরে দাঁড়ানোর শপথ 
পড়ুন- SSC চাকরি প্রার্থীদের পায়ের শব্দে কাঁপল শহর কলকাতার রাজপথ (ভিডিও)  

কোন মন্তব্য নেই: