সিউড়ি : বীরভূমের কীর্নাহারে ফের খালে পড়ল যাত্রি বোঝায় বাস। ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্নাহারে।
এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, সিউড়ি থেকে কাটোয়া যাওয়ার পথে যাত্রি বোঝায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে। পরে একটি খালে উলটে যায় বাসটি। এই ঘটনায় কম পক্ষে আহত হয় ২০জন। তার মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আসংখ্যা জনক বলে জানা যায়। আহতদের প্রথমে কীর্ণাহার ও পরে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারন হিসাবে জানা যায়, অতিরিক্ত যাত্রি তোলার প্রতিযোগিতার পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে বাস চালানোই জরিমানা না দেওয়ার ভয়ে বেপরোয়া ভাবে বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা যায়।
যাত্রিদের অভিযোগ, পেছনের একটি বাসের সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রচন্ড গতিতে বাস চালাচ্ছিলেন চালক। চালককে বারবার যাত্রিরা অনুরোধ করা সত্ত্বেও তিনি সেই বারন শোনেন নি বলে অভিযোগ। যার ফল গাছে ধাক্কা মেরে খালে উলটে যায় বাসটি। উল্লেখ্য, সদ্য কিছুদিন আগে মূর্শিদাবাদের দৌলতাবাদে বাস দূর্ঘটনায় প্রায় ৪০ জনের বেশি লোকের মৃত্যু হয়। সেই ঘটনার পর রাজ্যের প্রতিটি বাস চালাকের বেপরোয়া বাস চালানোর ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয় রাজ্য সরকার। তারপর ফের এদিনের ঘটনায় এখন সেই চালকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন এখন সেটাই প্রশ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন