ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার - Aaj Bikel
 ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার

ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার

Share This


টোকিও  : জাপানের দক্ষিণ পশ্চিম প্রান্তে লোকালয়ে ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার৷ যার জেরে একটি বাড়িতে আগুন ধরে যায়৷

সোমবার জাপানের কানকাঝি শহরে ভেঙে পড়ে মিলিটারি হেলিকপ্টার৷ জাপানের টিভি চ্যানেলে হেলিকপ্টারের ভেঙে পড়ার দৃশ্য দেখানো হয়৷ তাতে দেখা গিয়েছে, কয়েকটি বাড়ির ছাদে উপর ভেঙে পড়েছে হেলিকপ্টারটি৷ যার জেরে একটি বাড়িতে আগুন ধরে যায়৷ ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ দ্রুত এলাকাটি খালি করে দেওয়া হয়৷ এদিকে এর মধ্যে একটি বাড়িতে আগুন ধরে যায়৷ পরে দমকলের ১৪ ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷

প্রতিরক্ষামন্ত্রী বিষয়টির সত্যতা স্বীকার করে নেন৷ সাংবাদিকদের তিনি বলেন, ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়৷ তার জেরে একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে৷ তবে এখনও অবধি কোন বড় ঘটনার খবর পাওয়া যায়নি৷ জানা গিয়েছে, সেই সময় হেলিকপ্টারে দু’জন ছিল৷ তবে তারা বেঁচে গিয়েছে৷ এদিকে কি কারণে সেটি দুঘর্টনার কবলে পড়ে তা খতিয়ে দেখা হচ্ছে৷ এই ঘটনা ২০১৬ সালের সামরিক বিমান দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে৷ ৬ জন যাত্রীকে নিয়ে সেই বিমান পার্বত্য এলাকায় নিখোঁজ হয়ে যায়৷ পরে চারটি মৃতদেহ উদ্ধার হয়৷

কোন মন্তব্য নেই: