জয়পুর : রাজস্থান রয়্যালসে ফিরলেন শেন ওয়ার্ন। দু’বছরের নির্বাসন কাঠিয়ে ২০১৮ ফের আইপিএলে ফিরছে রাজস্থান রয়্যালস৷ সেইসঙ্গে দীর্ঘ ৭ বছর পর আবাররয়্যাল পরিবারে ফিরলেন কিংবদন্তি অজি লেগ-স্পিনার শেন ওয়ার্নও৷ এবার দলের মেন্টর হিসেবে।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের অধিনায়ক-কোচ ছিলেন এই অস্ট্রেলীয় কিংবদন্তি স্পিনার। তাঁর নেতৃত্বে ২০০৮ সালে প্রথম আইপিএল ট্রফি জেতে রাজস্থান রয়্যালসরা। পরের মরশুম গুলো অবশ্য ভালে যায়নি শিল্পা শেঠির দল৷ গড়াপেটার অভিযোগে দু’বছরের নির্বাসন কাঠিয়ে ২০১৮ ফের আইপিএলে ফিরছে রাজস্থান রয়্যালস৷ সেই সঙ্গে রয়্যাল পরিবারে ফিরলেন কিংবদন্তি অজি লেগ-স্পিনারও৷
রয়্যাল পরিবারে ফেরাকে ‘ঘরে ফেরা’র সঙ্গে তুলনা করেন শেন ওয়ার্ন বলেন, ‘রাজস্থান রয়্যালস দলে ফিরতে পেয়ে আমি অত্যন্ত খুশি এবং উত্তেজিত৷ আমি এখনও বিশ্বাস করি এটা আমার ক্রিকেট কেরিয়ারে এটা একটা স্পেশাল জায়গা৷ এই ফ্র্যাঞ্চাইজি ও রয়্যালস ফ্যানেদের ভালোবাসায় আমি অত্যন্ত আপ্লুত৷
ওয়ার্নের প্রত্যাবর্তনে রয়্যালস কো-অর্নার মনোজ বাদালে বলেন, ‘উনি হলেন ক্রিকেটের কিংবদন্তি৷ রাজস্থান রয়্যালসে ওয়ার্নের সাফল্য তুলনাহীন৷ ওয়ার্নকে ফিরিয়ে এনে ফ্যানেদের আস্থার মর্যাদা দিলাম৷ যারা খারাপ সময়েও আমাদের সঙ্গে ছিল৷ এবার আমরা দারুণ দল গড়েছি৷ এই দলে ওয়ার্ন উপযুক্ত মেন্টর৷ সুতরাং আমরা এবার খেতাবের দাবিদার৷’
খেলা ছাড়ার পর মেন্টর হিসেবেও রাজস্থান রয়্যালসের দায়িত্ব সামলান ওয়ার্ন৷ পর তাঁর উত্তরসূরি হিসাবে মেন্টরের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়৷ কিন্তু ২০১৩ স্পট-ফিক্সিং কাণ্ডে তিন ক্রিকেটার নির্বাসিত হন৷ পরের দু’ বছর দ্রাবিড়ের মেন্টরশিপে খেলে রয়্যালস৷ কিন্তু স্পট-ফিক্সিং কাণ্ডে দু’ বছরের (২০১৬ ও ২০১৭) নির্বাসনের পর ২০১৮ ফের আইপিএলে ফিরল ‘হাল্লা বোল’৷
উল্লেখ্য, কিছুদিন আগেই আইপিএল-এ রয়্যাল পরিবারে ফেরার সম্ভাবনা টুইটে জানিয়েছিলেন প্রথম আইপিএল জয়ী অধিনায়ক৷ টুইটারে ওয়ার্ন লিখেছিলেন, ‘এই সপ্তাহেই আমি কিছু ঘোষণা করতে চলেছি৷ যেটা নিয়ে আমি ভীষণ উত্তেজিত৷ হ্যাঁ, ২০১৮ আইপিএলে আমি ফিরছি৷’ খেলোয়াড় ২০১১ আইপিএল শেষবার খেলেছেন ওয়ার্ন৷ প্রথম থেকে শেষ পর্যন্ত রয়্যালসেই ছিলেন তিনি৷২০০৮-১১ চার বছরে খেলোয়াড় আইপিএলে ৫২টি ম্যাচে ৫৬টি উইকেট ঝুলিতে পুরেছেন প্রাক্তন অজি লেগ-স্পিনার৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন