এগরা : পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল বছর খানেক আগে চালু হয়েছে।কিন্তু এখানে কোন ব্লাড ব্যাংক ছিল না।ফলে বহু রোগী ও তাদের পরিজনরা এখানে অস্ত্র প্রচারের বিষয়ে দশ বার ভাবতেন। দাবি উঠেছিল এখানে ব্লাড ব্যাংক চালু করার।আর সেই দাবি মেনেই মঙ্গলবার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক চালু হল।
মঙ্গলবার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।তিনি বলেন,"রাজ্যের ২৩টি জেলার মধ্যে স্বাস্থ্যে পরিষেবায় ভালো একমাত্র পুর্ব মেদিনীপুর।এগরার মানুষ কখোনই ভাবতে পারেনি এগরাতে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে।এগরা সহ পশ্চিম মেদিনীপুরের দাঁতন,মোহনপুর সহ ওড়িশার বহু মানুষ ব্লাড ব্যাংকের জন্য উপকৃত হবেন।বিগত বাম সরকারের আমলে এগরাতে ছোট্ট একটি হাসপাতাল ছিল।আর হাসপাতালের সামনে মহকুমা হাসপাতালের সাইনবোর্ড ঝুলত।কিন্তু এখন আর সেই জায়গায় নেই।প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন।এই সরকারের আমলে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে আমুল পরিবর্তন ঘটেছে।"পুর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল বলেন,"সাধারণ মানুষকে ভালো পরিষেবা দিতে হবে।এমনকি বাড়িতে বসেও তারা ব্লাড পরিষেবা পাবে।কিছুকিছু বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি ব্লাড বিক্রি করছে সেগুলিকে নজরে আনতে হবে।"
জেলার স্বাস্থ্য আধিকারিক নিতাই মন্ডল বলেন,"এগরা মহকুমা সহ সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবে।পুর্ব মেদিনীপুর জেলাতে ব্লাড ব্যাংকের চাহিদা মিটল।এই জেলাতে ৫টি ব্লাড ব্যাংক হয়েছে।নন্দীগ্রামে কিছু দিনের মধ্যে ব্লাড ব্যাংক চালু হবে।এই জেলায় রক্তের চাহিদার চেয়ে জোগান অনেক বেশি।২০১৬তে ৩৯ হাজার ইউনিট রক্ত সংগ্রহ হয়েছিল। আবার ২০১৭তে ৪৪ হাজার ইউনিট রক্ত সংগ্রহ হয়েছিল।এই জেলাতে রক্তদানের আগ্রহ অনেক বেশি।কয়েকমাস আগে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক না থাকার জন্য একজন রোগীকে এগরা হাসপাতাল থেকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।আর এই সমস্যা থাকবে না।সারাবছর ধরেই রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে হবে।প্রায় ৫৭-৬০ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করলে রক্তের চাহিদা পূরণ করা যাবে।
রক্তের বিরল রোগ হিমোফিলিয়া রোগের চিকিৎসা কেবলমাত্র কোলকাতার নীলরতন সরকার হাসপাতালে হয়।কিন্তু হিমোফিলিয়া রোগে ফ্যাক্টর-৮ ও ফ্যাক্টর-৯ দিয়ে অবিলম্বে পুর্ব মেদিনীপুরের তমলুক জেলা হাসপাতালে পরিষেবা চালু হবে।এই হাসপাতাল সর্বোচ্চ ৬০০ ইউনিট ব্লাড সংগ্রহ করতে পারবে।"এগরার বিধায়ক সমরেশ দাস বলেন,"এগরার মতো ৮তলা হাসপাতাল পুর্ব মেদিনীপুর জেলায় কোথাও নেই।এখানে মোট ৫৩ জন ডাক্তার রয়েছেন।২৪ ঘন্টা মানুষকে পরিষেবা দেয় এই হাসপাতাল।প্রতিদিন ১৫০০-র ও বেশি রোগী এই হাসপাতালে আসেন।এই সরকারের আমলে রাজ্যে মোট ৪৭টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে।"এ দিন উপস্থিত ছিলেন এগরার মহকুমাশাসক রজতকান্তি বিশ্বাস,এগরার চেয়ারম্যান শংকর বেরা,এগরা হাসপাতালের সুপার গোপাল গুপ্তা,এগরার এসডিপিও সব্যসাচী সেনগুপ্ত প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন