আপনার সন্তান কি খুব মিথ্যে বলছে? মিথ্যের মোটিভটা জানুন - Aaj Bikel
আপনার সন্তান কি খুব মিথ্যে বলছে? মিথ্যের মোটিভটা জানুন

আপনার সন্তান কি খুব মিথ্যে বলছে? মিথ্যের মোটিভটা জানুন

Share This

মানুষ যখনই মিথ্যে বলে, তার একটা মোটিভ থাকে৷ সে ছোট হোক বা বড়৷ কোনও কিছুকে আড়াল করলে জীবনে চলার পথ সুগম হবে- এই ভাবনা থেকেই এবং জীবনকে সহজতর করতেই মিথ্যের আশ্রয়৷ সেই সহজ পথ যখন নির্দ্বিধায় চলতে থাকে, তখন তা একটি অভ্যাসে পরিণত হয়৷ ‘কম্পালসিভ লাইং’ থেকে আপনার সন্তানের মত অত্যন্ত ছোট ছোট ব্যাপারে৷ অপ্রয়োজনে মিথ্যে বলার, সেখান থেকে কল্পনার জগতে চলে যাওয়ার অভিমুখ তৈরি হয়৷ 


আপনার সন্তানকে শাসন না করে তার কল্পনার জগতের সঙ্গী হয়ে বোঝার চেষ্টা করন, যে সে কোন বাস্তবকে এড়িয়ে যেতে মিথ্যের আশ্রয় নিচ্ছে৷ তাকে বোঝান বাস্তবের মাটিতে দাঁড়িয়ে খারাপকে স্বীকার করে তার সঙ্গে মাথা উঁচু করে লড়াই করাই আসল বীরত্বের পরিচয়৷ খারাপ ভেবে বাস্তবকে এড়িয়ে চলার মধ্যে কোনও কৃতিত্ব নেই৷ একবারে বা একদিনে হবে না৷ আপনাকে ধৈর্য ধরে তাকে ফিরিয়ে আনতে হবে বাস্তবের মাটিতে৷


কোন মন্তব্য নেই: