তেহরান: ভয়াবহ বিমান দুর্ঘটনায় ইরানে নিহত ৬৬। রবিবার মধ্য ইরানের পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি। ইরানের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৫ টায় আসেমান বিমানসংস্থার এটিআর৭২-৫০০ বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে ইরানের দক্ষিণ পশ্চিম শহর ইয়াসুজের উদ্দেশ্যে যাচ্ছিল।
টেক অফের ২০ মিনিটের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যাত্রীবাহী ওই বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইরানের অঙ্গরাজ্য ইসফাহানের সেমিরোন শহরের কাছে জাগরস পাহাড়ে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ছিল ৬০ জন যাত্রী, দুইজন নিরাপত্তারক্ষী, দুইজন ফ্লাইট এটেনডেণ্ড, একজন পাইলট ও একজন কো-পাইলট। সব মিলিয়ে বিমানে ছিলেন ৬৬ জন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
কি কারণে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পড়ে মনে করা হচ্ছে জরুরী অবতরণ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাকবক্সটি এখনও উদ্ধার করা হয়নি।
সূত্রের দাবি বিমানটি ২০ বছরের পুরনো। তাই যান্ত্রিক গোলযোগের কারণে বিমান ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন