কলকাতা : নিখোঁজ কিশোর -কিশোরীদের খোঁজে বর্ধমান ও মেমরিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ । জানা গেছে,কুঁদঘাটের ৫ কিশোর-কিশোরী নিখোঁজ হওয়ার আগে সকলের বাড়ি থেকেই সোনার গয়না এবং বেশ কিছু করে টাকা নিয়ে উধাও হয় । তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । তদন্তে জানা যায়, ঘটনার কয়েকদিন আগেই ওই কিশোর-কিশোরীদের বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না খোয়া যায় । পুলিশ মনে করছে, পালাবার জন্যই টাকার জোগাড় করেছিল তারা ।
পুলিশের অনুমান পরিকল্পনা করেই সোনার গয়না এবং টাকা চুরি করেছে ওই ৫ কিশোর-কিশোরী । জানা গেছে, প্রত্যেক বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি হাজার টাকা নিয়ে যায় তারা । ফিরে আসা কিশোর রাজদীপকে জেরা করে পুলিশ দুটি জায়গার নাম জানতে পারে । সেই মত মেমারি এবং তারাপীঠের বিভিন্ন লজে তল্লাশি চালে তারা । কিন্তু, বাকি কিশোর, কিশোরীদের খোঁজ মেলেনি । প্রথমে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করছিল রাজদীপ । প্রথমে পুলিশকে সে জানিয়েছিল শিয়ালদহ স্টেশন থেকে ফিরে এসেছে । কিন্তু আসলে সে ওই পাঁচ কিশোর কিশোরীর সঙ্গে ট্রেনে চেপে বর্ধমানে যাচ্ছিল । রাজদীপ কিশোর শৌচাগারে যাবে বলে ব্যান্ডেল স্টেশনে নেমে পড়ে । পরে বর্ধমান যাওয়ার ট্রেনে উঠলেও মেমারি স্টেশনে নেমে পরে সে । দিকভ্রান্ত হয়ে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয় সে । রাজদীপকে সঙ্গে নিয়ে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে বর্ধমান ও মেমারি সংলগ্ন এলাকায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন