ভুবনেশ্বর : ওডিশার গজপতি জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চার মহিলা সহ মোট ৭ জন| ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ৮ জন| মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুম্মা ব্লকের কাছে| গুম্মা ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) সুবেদার প্রধান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ গুম্মা ব্লকের কাছে লুহাঝার ঘাট অতিক্রম করছিল ইটবোঝাই একটি ট্রাক| ইটবোঝাই ট্রাকের উপর বসেছিলেন বেশ কয়েকজন শ্রমিক| লুহাঝার ঘাটে পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক| মুহূর্তের মধ্যে ট্রাকটি ৮০ ফুট নীচে পড়ে গিয়ে উল্টে যায়|
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজেনর| পরে হাসপাতালে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান আরও দু’জন| দুর্ঘটনায় নিহতদের নাম হল, মিলিকা গোমাং, সীতা গোমাং, এসপোনি গোমাং, গাসিনি গোমাং, মীনা ভুয়ান, জুনেশ ভুয়ান এবং মহিস্তান ভুয়ান| গুরুতর আহত অবস্থায় চারজন বেরহামপুরের এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন| বাকি চারজন কমবেশি আহত অবস্থায় অন্য হাসপাতালে চিকিত্সাধীন| মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ জেলা প্রশাসন| নিহতদের পরিবার পিছু ১০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন| এসডিপিও ঠাকুর পাত্র জানিয়েছে, মামলা রুজু করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন