ম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ব্যক্তি - Aaj Bikel
 ম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ব্যক্তি

ম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ব্যক্তি

Share This


পাণ্ডুয়া  : হুগলির পাণ্ডুয়া থানার দে পাড়ায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল এক ব্যক্তিকে। মৃতের নাম বৈদ্যনাথ মাণ্ডি (৫০)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার । পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

জানা গেছে, সম্পত্তি নিয়ে বহুদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল ছিল। শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় দাদা বৈদ্যনাথের সঙ্গে বচসা শুরু করে দশরথ মাণ্ডি। অভিযোগ, হঠাৎই কুড়ুল নিয়ে দাদার উপর চড়াও হয় সে। এলোপাথাড়ি কোপাতে থাকে। বউদি পানমণি মাণ্ডি বাধা দিতে গেলে তাঁর উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। দু’জনকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বৈদ্যনাথ মাণ্ডিকে মৃত বলে ঘোষণা করেন। পানমণিকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী নারায়ণ মাণ্ডি বলেন, “সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের ঝামেলা। দশরথ মাণ্ডি রোজই মদ খেয়ে বাড়িতে গণ্ডগোল করত। গতরাতে কুড়ুল দিয়ে বুকে মারতেই মাটিতে লুটিয়ে পড়ে বৈদ্যনাথ।” দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই: