আগরতলা : মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ধনপুরের রিটার্নিং অফিসার পদ থেকে মানিকলাল দাসকে অপসারণ করা হয়েছে। নির্বাচনী কাজে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার গভীর রাতে আচমকা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র ধনপুরের রিটার্নিং অফিসার মানিকলাল দাসকে৷ শনিবার সকালে এই দায়িত্ব নিয়েছেন উত্তমকুমার চাকমা।
বিজেপি-র পক্ষ থেকে বাম ঘনিষ্ঠ অফিসারদের নিয়ে আপত্তি জানানো হয়েছিল৷ তালিকায় ছিলেন দাসও৷ এ নিয়ে দুই রিটার্নিং অফিসারকে অভিযোগমূলে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে৷ এর আগে সরানো হয়েছে বনমালীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার তমাল মজুমদারকে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন