পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবেন কী করে? - Aaj Bikel
পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবেন কী করে?

পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবেন কী করে?

Share This

মনের ভাবনা জানুন পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রথমে জানা দরকার, তাদের মনের ভাবনাগুলো ঠিক কীরকম৷ সেই কারণে অভিভাবক এবং শিক্ষক দু’জনেরই উচিত নিয়মিত পড়ুয়ার সঙ্গে কথা বলা৷ বিভিন্ন বিষয় নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে পারেন৷ এতে আপনি ওর দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন৷ তাছাড়া মাঝে -মাঝে ওর সঙ্গে গল্প করাও জরুরি৷ তাহলে ও নিজের মনের কথা আপনাকে জানাতে পারবে৷ খুদের মন পড়তে পারলে তবেই আপনি ওর আত্মবিশ্বাসের মাত্রা বাড়াতে পারবেন৷

নেতিবাচক কথা বলবেন নাঅনেকসময় অভিভাবকরা সন্তানের ওপর রেগে গিয়ে নেতিবাচক কথা বলে ফেলেন৷ শিশুমনে কিন্ত্ত এর প্রভাব পড়তে পারে৷ ওর মধ্যে তৈরি হওয়া আত্মবিশ্বাস ধাক্কা খেতে পারে৷ বেশিদিন এরকম চললে খুদের মনোবল ধীরে - ধীরে গুঁড়িয়ে যাবে৷ পড়ুয়া নিজেকে বিশ্বাস করতে পারবে না৷ শিক্ষকরাও রেগে গিয়ে ছাত্রছাত্রীকে কড়া নেতিবাচক কথা বলবেন না৷

ভালোবাসা এবং শ্রদ্ধাছোটরা গুরুজনকে শ্রদ্ধা করবে , এটাই কাম্য৷ পরিবর্তে গুরুজনদেরও ভালোবাসা এবং শ্রদ্ধা ফেরত দেওয়া জরুরি৷ পরস্পর শ্রদ্ধা বিনিময় ভালোবাসার তাগিদেই হবে৷ তবেই না সুস্থ সম্পর্ক গড়ে উঠবে এবং ছোটরা নিজেদের মনের কথা বড়দের জানাবে৷ আপনি যদি খুদের কথার গুরুত্বই না দেন , তাহলে ও নিজের মনের কথা আপনাকে কোনওভাবেই জানাবে না৷ সেক্ষেত্রে আত্মবিশ্বাস কমছে কিনা আপনি জানতেও পারবেন না৷

সময় দিনএকদিনে কারও আত্মবিশ্বাস বেড়ে যায় না৷ ফলে সেটা আশাও করবেন না৷ একদিন আপনি পড়ুয়ার সঙ্গে কথা বললেন এবং তার নিজেকে বিশ্বাস করার ক্ষমতা একশো শতাংশ বেড়ে গেল এমনটা আদৌ ঘটে না৷ বরং পড়ুয়াকে সময় দিন৷ ওর সঙ্গে নিয়মিত কথা বলুন৷ দেখবেন ধীরে -ধীরে ওর নিজের প্রতি বিশ্বাস বাড়ছে৷

বাচ্চা অন্যরকম হলেও সাহস দিনসব বাচ্চা একইরকম হয় না৷ কারও আত্মবিশ্বাস প্রচুর৷ কারও আত্মবিশ্বাস কম৷ আপনার সন্তানের আত্মবিশ্বাস কম হতেই পারে৷ কী করে তার আত্মবিশ্বাস বাড়াতে হবে সেটা ভাবুন৷ কিন্ত্ত কখনওই অন্য খুদের সঙ্গে তুলনা টেনে ওর মনে ভয় ঢুকিয়ে দেবেন না৷

ভুল শুধরে দিনআত্মবিশ্বাস কম হওয়ার কারণে খুদে ভুল করে ফেলতেই পারে৷ আপনি তার জন্য বকাঝকা করবেন না৷ এতে ওর নিজের প্রতি বিশ্বাস আরও কমে যাবে৷ তার চেয়ে বরং ভুল শুধরে দিন৷

বাচ্চাকে দায়িত্ব নিতে শেখান পড়ুয়ারাই কিন্তু পরবর্তী প্রজন্ম৷ ফলে তারাই পারে সমাজের নানা স্তরে পরিবর্তন এনে সমাজকে উন্নত করে তুলতে৷ এটা নিজের বাড়ির পড়ুয়াটিকে ভালোভাবে বোঝান৷ দেখবেন এসব শুনে সে উদ্বুদ্ধ হবে এবং তার আত্মবিশ্বাস বেড়ে যাবে৷

কোন মন্তব্য নেই: