কলকাতা : পূর্ব মধ্য রেলের দানাপুর ডিভিশনে মোকামা স্টেশনে মেরামতি কাজের জন্য বিভিন্ন অংশে ট্রেন চলাচল ব্যাহত হবে। এর জন্য কিছু ট্রেন বাতিল হচ্ছে। কিছু ট্রেনের পথ ছোট করে দেওয়া হবে। আগামী শনিবার থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থা চলবে বলে রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৩১৩১ কলকাতা-পটনা এক্সপ্রেস এবং ১৩১৩২ পটনা-কলকাতা এক্সপ্রেস ১০ দিনের জন্য বাতিল হচ্ছে যথাক্রমে ৯ ও ১০ ফেব্রুয়ারি থেকে। ১০ ফেব্রুয়ারি থেকে বাতিল হচ্ছে ৬৩২০৮/৬৩২১১ পটনা-জসিডি-পটনা প্যাসেঞ্জার।
১৬ ফেব্রুয়ারি থেকে চার দিন ঘুরিয়ে দেওয়া হবে ২৬টি আপ এবং ডাউন ট্রেন। এ ছাড়া, ৫৩০৪৯/৫৩০৫০ হাওড়া-মোকামা-হাওড়া প্যাসেঞ্জার ছাড়বে কিউল স্টেশন থেকে। ৬৩৫৭১/৬৩৫৭২ জসিডি-মোকামা-জসিডি প্যাসেঞ্জার ট্রেনের গতিপথও কমিয়ে কিউল করা হচ্ছে।
মেরামত চলাকালীন আরও সাতটি ট্রেনের যাত্রা নিয়ন্ত্রিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন