কলকাতা : শীত গায়েব শহর থেকে ৷ গত সপ্তাহ থেকেই অল্প অল্প করে গরম টের পাচ্ছেন কলকাতার মানুষ ৷ রাতের দিকে ঠাণ্ডা লাগলেও দিনে রোদের তাপ বেশ জোরাল । রোজ সকালেই দেখা মিলছে ঘন কুয়াশার । মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকবে ৷ বাড়বে দিনের তাপমাত্রাও । শীত ফেরার আর সম্ভাবনা নেই ।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা জানান, উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে । এই দুই ঘূর্ণাবর্তের জেরে ধীরে ধীরে মেঘ জমছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে । উত্তরবঙ্গের উপরে রয়েছে অক্ষরেখা ৷ সকালের দিকে কুয়াশা থাকবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালে হালকা কুয়াশা থাকছে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘুর্নাবর্ত । উত্তরবঙ্গে ঘুর্নাবর্ত । এই দুয়ের জেরে জলীয় বাস্প বাড়বে । আংশিক মেঘলা আকাশ ও সকালের দিকে কুয়াশা । পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে বাড়বে তাপমাত্রা । আবহাওয়া শুষ্ক থাকলেও, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বেড়েছে তাপমাত্রা আরও বাড়বে ৷ উত্তরবঙ্গের বেশিরভাগ অংশের তাপমাত্রা এখনও রয়েছে স্বাভাবিকের থেকে নিচেই ৷
দার্জিলিং, আলিপুরদুয়ারের মতো হিমালয়ের পাদদেশে থাকা অংশে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে ৷
বুধবার কলকাতার আকাশ থাকবে পরিস্কার । মঙ্গলবারও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । সর্বনিম্ন, ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৬৯ শতাংশ । সর্বনিম্ন, ৬৭ শতাংশ । গত চব্বিশঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন