রাজধানী উড়িয়ে দেওয়ার ছক বছর ১৮-র আইএস তরুণীর - Aaj Bikel
রাজধানী উড়িয়ে দেওয়ার ছক বছর ১৮-র আইএস তরুণীর

রাজধানী উড়িয়ে দেওয়ার ছক বছর ১৮-র আইএস তরুণীর

Share This

শ্রীনগর: উপত্যকায় আতঙ্ক সৃষ্টি করতে পুনের ১৮ বছরের এক তরুণীকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ওই তরুণীকে দক্ষিণ কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। 


জম্মু-কাশ্মীরের এডিজি মুনির খান বলেন, ‘‌আমরা ওই সন্দেহভাজন তরুণীর বিষয়ে জোরাল তথ্য জানতে পারি। সব ধরেনর খোঁজখবর নেওয়ার পরই বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে গ্রেফতার করা হয়।’‌ গত ২৩ জানুয়ারি একটি বিশেষ সতর্কতা জারি করে বলা হয়েছিল, পুনের এক মহিলা ২৬ জানুয়ারি হামলা চালাতে পারে। সেই সতর্কতার উপর নির্ভর করেই জম্মু কাশ্মীর থেকে সেই মহিলাকে গ্রেফতারও করে পুলিশ। আর সেই গ্রেফতারের পরেই উঠে আসছে একের পর এক নতুন তথ্য।

কাশ্মীর রেঞ্জের পুলিশের এডিজি মুনির খান এই গ্রেফতারির পর জানিয়েছেন, ‘‌বৃহস্পতিবার রাতের তথ্যের উপর নির্ভর করেই গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। কয়েকটি স্থানীয় গোয়েন্দা সংস্থার তথ্যের উপর নির্ভর করে এবার সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরেই আসল সত্য প্রকাশ পাবে।’

এর বাইরে কিছু বলতে চাননি মুনির। যদিও, পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, এই মহিলা বড় হামলার ছক কষেছিল। পুলিশ মনে করছে, প্রজাতন্ত্র দিবসের দিন আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। শরীরে বোমা বেঁধে জম্মু কাশ্মীরের সরকারি অনুষ্ঠানে হাজির হাওয়ার পরিকল্পনা ছিল ওই মহিলার। আর সেখানেই আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল সে। যদিও পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়।

কোন মন্তব্য নেই: