দৌলতাবাদ : সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদে| সোমবার সকাল ছ’টা নাগাদ দৌলতাবাদের বালিরঘাট এলাকায় সেতুর রেলিংয় ভেঙে খালে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস| এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে| আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪ জনকে| মৃত্যুর সংখ্যা বাড়াতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন৷ নদীর দু’পাড়ে মৃতের পরিবারের সদস্যদের ভিড় ও কান্নার শব্দে তোলপার গোটা এলাকা৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে যাচ্ছেন মমতা৷ ইতিমধ্যেই মৃতের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী৷
সোমবার ভোরে মুর্শিদাবাদ জেলার বালিরঘাট এলাকায় রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। বাসটি করিমপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে সম্পূর্ণভাবে ডুবে যায়। বাসে ৬০-৭০ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকার্য চালানোয় এখনও পর্যন্ত ছ'জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে একজন মৃত। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন