মুম্বই : সত্তরের এবং আশির দশকের হার্টথ্রব অভিনেত্রী জিনাত আমান শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে পুলিশের অভিযোগ দায়ের করলেন৷ অভিযুক্ত ব্যক্তির নাম অমর খান্না৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী৷ এছাড়াও ওই ব্যক্তি নাকি জিনাত আমানেরই পূর্ব পরিচিত৷ অমর খান্নার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হেনস্থার অভিযোগ দায়ের করেন অভিনেত্রী৷ তিনি জানিয়েছেন, শেষ কয়েকমাস ধরে খান্না তাকে হেনস্থা করতেন৷ এমনকি ওই ব্যক্তি তার সঙ্গে অভব্য ব্যবহার করত বলেও জানিয়েছেন জিনাত আমান৷
ভারতীয় দণ্ডবিধির ৩০৪(ডি) এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাকে নিয়মিত ফোন করত৷ এমনকি কুরূচিকর প্রস্তাবও দিত৷ বেশ কয়েকবার জিনাত আমান তাকে সাবধান করলেও একই ধরণের কাজ চালিয়েই যাচ্ছিল অমর৷ এরপরই পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী৷ যদিও এখনও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন