হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার লালা সার্কলের দুইশতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার হাইলাকান্দি জেলা অন্ধত্ব নিবারণী সংস্থার উদ্যোগে এবং সিঙ্গালার ক্লাব প্রহরী-র ব্যবস্থাপনায় সিঙ্গালা এমই স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে মোট ২৪০ জনের মধ্যে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
ইতোপুর্বে গত ২৩ জানুয়ারি হাইলাকান্দি জেলা অন্ধত্ব নিবারণী সংস্থার উদ্যোগে এবং ক্লাব প্রহরী-র ব্যবস্থাপনায় সিঙ্গালায় এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে চক্ষুরোগীদের শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে থেকে মোট ২৪০ জন রোগীকে চশমা ধারণের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এদিন সেইসব ব্যক্তিকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়াও সেদিনের শিবিরে ৩২ জন চোখে ছানিপড়া রোগীকে শনাক্ত করা হয়েছিল।
এই বত্রিশজন রোগীকে হাইলাকান্দির অন্ধত্ব নিবারণী সংস্থার উদ্যোগে এবং ক্লাব প্রহরীর ব্যবস্থাপনায় শিলচরের লায়ন্স চক্ষু হাসপাতালে আগামী ১ ফেব্রুয়ারি বিনামূল্যে চিকিৎসা করা হবে। ক্লাব প্রহরীর ব্যবস্থাপনায় এইসব রোগীদের শিলচরের লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
এদিন সিঙ্গালায় আয়োজিত বিনামূল্যের চশমা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চক্ষু সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন ক্লাব প্রহরীর সদস্য প্রসাদ শুক্লবৈদ্য, মনোজ দাস, বিকাশ পাল, ভোলা শীল প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন