পাথারকান্দি : সারা আসাম থাং-তা অ্যাসোসিয়েশন আয়োজিত দুদিনব্যাপী থাং-তা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। লোয়াইরপোয়ার হাতিখিরা চা বাগানে শনিবার আয়োজিত উৎসবের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন যৌথভাবে হাতিখিরা বাগানের ম্যানেজার অমিতাভ রঞ্জন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপসজিৎ রাজকুমার।
অসম থাং-তা সংস্হার সম্পাদক উমাকান্ত শর্মা সংগঠনের পতাকা উত্তোলন করার পর এল রাজা সিং সভায় উৎসবের তাৎপর্য বাখ্যা করে বক্তব্য পেশ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেছেন হাতিখিরা চা বাগানের ম্যানেজার অমিতাভ রঞ্জন, শংকরপ্রসাদ লোহার, সুবল সিংহ, ওমপ্রকাশ কালোয়ার, রাজীব কালোয়ার, রূপক রবিদাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা মার্শাল আর্ট প্রদর্শন করে উপস্থিত জনগণের প্রশংসা কুড়িয়েছেন।
উল্লেখ্য, এই উৎসব জেলার বিভিন্ন অঞ্চলে ৩১ জানুয়ারি পর্যন্ত পালিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন