১০ ফুট চন্দ্রবোড়া সাপকে বাগে আনলেন স্থানীয়রা - Aaj Bikel
১০ ফুট চন্দ্রবোড়া সাপকে বাগে আনলেন স্থানীয়রা

১০ ফুট চন্দ্রবোড়া সাপকে বাগে আনলেন স্থানীয়রা

Share This


রাজর্ষি দে, মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে চাষের জমি সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হল ১০ ফুট লম্বা একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাপ৷ 

স্থানীয় বাসিন্দারা সাপটিকে জাল দিয়ে উদ্ধার করেন। পরে বন দফতরের কর্মীরা সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায়। পার্শ্ববর্তী অঞ্চলে আর কোনও এই ধরণের সাপ আছে কি না খোঁজ শুরু করেছে বনদফতর৷ 

কারণ, এই ধরনের বিষাক্ত সাপের কামড় এক মুহূর্তেই মৃত্যু ডেকে আনতে পারে৷ বিশেষজ্ঞদের মতে, ১০ ফুটের এই ধরণে সাপ উদ্ধার হওয়ার ঘটনা বিরল৷

কোন মন্তব্য নেই: