সুষমার আতিথেয়তা! শীতের রাতে বিদেশি অতিথিদের শরীরে উষ্ণতা দিলেন বিদেশমন্ত্রী - Aaj Bikel
সুষমার আতিথেয়তা! শীতের রাতে বিদেশি অতিথিদের শরীরে উষ্ণতা দিলেন বিদেশমন্ত্রী

সুষমার আতিথেয়তা! শীতের রাতে বিদেশি অতিথিদের শরীরে উষ্ণতা দিলেন বিদেশমন্ত্রী

Share This

 

নয়াদিল্লি: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আতিথেয়তায় মুগ্ধ ভারতে আগত আসিয়ান দেশগুলির সদস্যরা৷ রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিয়ান দেশগুলির ১০জন রাষ্ট্রপ্রধানদের দিল্লির ঠান্ডায় কাঁপতে দেখে শাল আনিয়ে দিলেন বিদেশমন্ত্রী৷ বিদেশমন্ত্রীর এই আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আসিয়ান দেশগুলির রাষ্ট্রপ্রধানরা৷


এদিন সকালে রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লির প্রচন্ড ঠান্ডায় কাঁপছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিয়ান দেশগুলির ১০ রাষ্ট্রপ্রধানরা৷ তাঁরা বিষয়টি কাউকে বলতে পারছিলেন না৷ তবে তাঁদের কাঁপতে দেখে তাড়াতাড়ি ১০টি শাল আনিয়ে তাঁদের দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ এরপর আরামের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখেন আগত অতিথিরা৷

এদিন ৬৯ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নতুন নজির তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ডাকে উপস্থিত ছিলেন আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির ১০ জন রাষ্ট্রপ্রধান৷ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ১০ টি দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, মায়ানমার, কোম্বডিয়া, লাউস, ব্রুনয়কে নিয়ে গঠিত আসিয়ান গোষ্ঠী৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে ২০১৮ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত-আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্পর্কের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্মরণীয় করে রাখতে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আমন্ত্রণ জানানো হবে৷ সেই সূত্রে এইদিন রাজধানী দিল্লিতে উপস্থিত ছিলেন আসিয়ান দেশগুলির রাষ্ট্র প্রধানেরা৷ 

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর- গুয়েনান জুয়ান ফুক, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সমেক তিকু হু সেন, মায়ানমারের দাউ আং সান সু কি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর লি হিসিয়ান লুং, ব্রুনয়ই দারুসসামের সুলতান হসনল বোলকিয়াহ, ফিলিপাইনের রাষ্ট্রপতি রড্রিগো রোয়া ডুকেটেটে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জেনারেল প্রযুত চান-ও-চা, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো বিডোডো, লাও পিডিআরের প্রধানমন্ত্রীর থোঁঙ্গলোন সিসলিথ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজা৷ এছাড়াও ২৫ এবং ২৬ শে জানুয়ারি ভারত-আসিয়ান সম্মেলনের আয়োজন করা হয়েছে৷

বৃহস্পতিবার নয়াদিল্লি শুরু হয় ভারত-আসিয়ান সম্মেলন৷ দুইদিবসীয় এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আসিয়ান দেশগুলির ১০জন রাষ্ট্রপ্রধান৷ এই রাষ্ট্রপ্রধানরা আজ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ প্রসঙ্গত আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়া দেইগুলির সংগঠন৷ যা সার্ক, বিমস্টেক, আইওএ-এর সদস্য় দেশগুলির মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নের জন্য় এই দেশগুলিকে এক মঞ্চে নিয়ে আসার কাজ করে৷  ভারত আসিয়ানের স্থায়ী নয় আমন্ত্রিত সদস্য৷

কোন মন্তব্য নেই: